তৃণমূল নেতাকর্মীদের বেঢড়ক মারধর বিজেপির, গুরুতর আহত ৩

আহতের তালিকায় রয়েছেন স্থানীয় নেতা এবং কর্মী। বাঁকুড়া জেলার ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল (TMC) কর্মীদের ওপরে লাঠি এবং টাঙি নিয়ে চড়াও হওয়ার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। অতর্কিত আক্রমণে গুরুতর জখম হন সবুজ শিবিরের ৩ জন। আহতের তালিকায় রয়েছেন স্থানীয় নেতা এবং কর্মী। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাঁকুড়া জেলার ঘটনা।

রবিবার পাত্রসায়রে সভা যুবনেত্রী সায়নী ঘোষের। ওই সভার প্রস্তুতি সেরে গত  শনিবার রাতে ফিরছিলেন তৃণমূল কর্মীরা। তখনই তাঁদের ওপর হামলা করে বিজেপি। অভিযোগ এমনটাই। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে পাত্রসায়র ব্লকের বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের গড়েরডাঙা এলাকায়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে গুরুতর আহত হন বেলুট এলাকার বুথ সভাপতি সাধন কুণ্ডু, শ্যামদাসপুর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী প্রশান্ত রুইদাস এবং সবুজ শিবিরের কর্মী বাবলু মাঝি। 

আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাঁদের নিয়ে আসা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। আহতদের দাবি, বিজেপির অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জোর করা হচ্ছিল। তাতে না যাওয়ার জন্যই আক্রমণ চালানো হয়েছে।

শনিবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি