গুগলে এবার বেতন ছাঁটাই, তালিকায় পিচাই তুললেন নিজের নামও

বেতন হ্রাস নিয়ে সম্প্রতি তিনি বৈঠক করেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সার্চ ইঞ্জিন গুগল এক ধাক্কায় কর্মী ছাঁটাই করেছে। চাকরি গিয়েছে ১২ শো কর্মীর।  কোপ এবার বেতনে। বেতন ছাঁটাইয়ের তালিকায় নাম সংস্থার সিইও সুন্দর পিচাইয়েরও।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গুগল সিইও সম্প্রতি সংস্থার পদস্থকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বেতন হ্রাসের কথা জানিয়েছেন। সিইও ছাড়া সংস্থার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং উচ্চপদে আসীনদের বেতন ছাঁটাই করা হবে। তবে, বেতন কতটা হ্রাস করা হবে এবং বেতন হ্রাসের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধা ছাঁটাই হবে কি না, সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি।

২০২২-য়ের একটি রিপোর্ট অনুসারে, সুন্দর পিচাইয়ের বার্ষিক বেতনের পরিমাণ দুই মিলিয়ন ডলার। তবে তার মোট সম্পত্তির পরিমাণ আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। ২০ শতাংশ কমে সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫,৩০০ কোটি। আর উল্লেখ করার মতো ঘটনা হল কর্মী ছাঁটাইয়ের আগে সংস্থার সিইও সুন্দর পিচাইয়ের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়।

কর্মী ছাঁটাইয়ের খবরে নানা প্রান্ত থেকে শুরু হয় সমালোচনা। নেটপাড়া গুগল সিইওর সমালোচনায় মুখর হয়ে ওঠে। তাদের প্রত্যেকের দাবি, কর্মী ছাঁটাই না করে সুন্দর পিচাই নিজে অত টাকা না নিলেই তো পারেন।তারা উদাহরণ হিসেবে তুলে ধরেন অ্যাপেল সিইও টিম কুককে। তিনি স্বেচ্ছায় বেতন এক ধাক্কায় ৪০ শতাংশ কমিয়ে দেন। পিচাই এবার সেই রাস্তায় হাঁটতে চলেছেন।  বেতন কতটা কমে, সেটাই দেখার।

আরও পড়ুন বিশ্বকাপ ফুটবলে সামিল সার্চ ইঞ্জিন গুগলও

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ