বিজেপি কাউন্সিলরের ‘দিদিগিরি’, সপাটে চড় মারায় উত্তপ্ত খড়গপুর

দ্রিবেদী ও পটুয়া দু’ই পরিবারের মধ্যে প্রথমে বচসা বাধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চড় মারলেন বিজেপি (BJP) কাউন্সিলর। নিজের ওয়ার্ডেরই এক মহিলাকে চড় মারলেন তিনি। এভাবেই না কি ‘বিচার’ করলেন। কাউন্সিলরের চড় মারার ঘটনায় উত্তপ্ত ওই ওয়ার্ড। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ঘটনা।

ঘটনা প্রকাশ্যে আসতেই খড়গপুর জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। খড়গপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। অভিযুক্ত কাউন্সিলরের নাম মমতা দাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বাড়ি তৈরির জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে।

দ্রিবেদী ও পটুয়া দু’ই পরিবারের মধ্যে প্রথমে বচসা বাধে। তা থেকেই বাধে হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলর। অভিযোগ, নিরপেক্ষ না থেকে তাঁর ঘনিষ্ঠ পরিবারের পক্ষ নেন কাউন্সিলর। আর তারপরেই তিনি চড়াও হন অন্য পরিবারের সদস্যদের ওপর। চড় থেকে শুরু করে মারধর- বাদ থাকেনি কিছুই।  

আক্রান্ত পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, দলের কাউন্সিলরের এই কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছে খড়গপুর বিজেপি। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, এই মারধর করাই বিজেপির সংস্কৃতি। বলা হয়েছে, যে দলের কাউন্সিলর নিজের ওয়ার্ডের নাগরিকের সঙ্গে এমন করতে পারেন, সেই দল বাংলার ক্ষমতায় এলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন