অগ্নিদগ্ধ অভিনেত্রীর পাশে পরীমণি, শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক

তিনি এই মুহূর্তে তার ইনহালেশন বার্নে রয়েছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শনিবার ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় টেলি অভিনেত্রী শারমিন আঁখি। ঢাকার মিরপুরে টেলিফিল্মের শুটিং চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। গতকালই জানা গিয়েছিল, দুর্ঘটনায় অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর শ্বাসনালীও পুড়ে গিয়েছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আঁখির স্বামী পরিচালক রাহাত কবির বলেন, শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মিরপুরে একটি টেলিফিল্মের শুটিং চলছিল অভিনেত্রীর। এরপর মেকআপ রুমে থাকাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার কারণ প্রসঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, বাথরুমে সিগারেট ধরানোর কারণে এই দুর্ঘটনাটি ঘটতে পারে।

আবার বডি স্প্রে ব্যবহার করার গ্যাস থেকেও বিস্ফোরণটি ঘটতে পারে। বিস্ফোরণে বাধরুমের দরজা ভেঙে আঁখি চিৎকার করে বেরিয়ে আসে। ততক্ষণে তাঁর দুই হাত, পা ও কপালের একাংশ, চুলসহ ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকালের পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রীর শ্বাসনালী পোড়া বেরিয়েছে। চিকিৎসকেরা বলছেন, শারমিন আঁখির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সোমবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, শারমিন আঁখির শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। তিনি এই মুহূর্তে তার ইনহালেশন বার্নে রয়েছে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

অভিনেত্রীর স্বামীর কথায়, দুর্ঘটনার সময় আঁখির পরনে সিনথেটিক কাপড় ছিল। তারপর দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। এরপর সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়। এদিকে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। এই মুহুর্তে আঁখির চিকিৎসার জন্যে চার বোতল B+ রক্ত লাগবে। একথা পরীমণি নিজেই জানালেন। সবার যাতে চোখে পড়ে সে কারণে নিজের সামাজিক পাতায় পরী লিখেছেন, ‘জরুরি B+ রক্ত প্রয়োজন।’ এমনকি আগামিকাল সকালের মধ্যে ৪ ব্যাগ B+ রক্তের জন্যে অনুরোধ করলেন নায়িকা। নায়িকার এই ভূমিকায় আপ্লুত অনুরাীগরা। হাসপাতাল থেকে আরও জানানো হয়েছে যে, প্রায় এক মাস থাকতে হবে আঁখিকে হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর কমবেশি এক বছর সময় লাগবে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি