লোকসভা ভোটের আগে মোদি সরকারের শেষ বাজেট অধিবেশন

বাড়বে মূল্যস্ফীতি, পূর্বাভাস আরবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছর ঘুরলেই ২০২৪-য়ের লোকসভা ভোট। আর আজ মঙ্গলবার সংসদে শুরু হল বাজেট অধিবেশন। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেশ করবেন ২০২২-২৩-য়ের আর্থিক সমীক্ষা রিপোর্ট। আগামী কাল পেশ করবেন বাজেট। প্রতিবছর বাজেট ঘিরে আমজনতার মধ্যে একটা আগ্রহ থাকে। তবে, বুধবারের বাজেটকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। কারণ, মোদি সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই, বাজেট মোদিময় হবে, তা ধরে নেওয়া যেতেই পারে। তার একটা ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি।

এই সরকারের আমলে দেশ কতটা এগিয়েছে, কোন কোন ক্ষেত্রে সাফল্য পেয়েছে, তার একটা খতিয়ান এদিন সংসদে পেশ করেন রাষ্ট্রপতি। শোনা গেল আত্মনির্ভর ভারতের কথা। তাঁর কথায় দেশ সব দিক থেকেই আত্মনির্ভর হয়ে উঠেছে।  তবে রাষ্ট্রপতির ভাষণের থেকেও গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রী নির্মলার আর্থিক সমীক্ষা রিপোর্ট।

করোনা উত্তোর পরিস্থিতিতি ভারতের আর্থিক চেহারাটা কী দাঁড়িয়েছে এবং আগামীদিনে আর্থিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তার একটা ইঙ্গিত এদিনের রিপোর্টে পাওয়া যাবে। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের মোট আভ্যন্তরীণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হতে পারে ৬.৬ শতাংশ। গত অর্থবর্ষে যা ছিল আট থেকে ৮.৮ শতাংশ। আরবিআই জিডিপির লক্ষ্যমাত্র ধার্য করেছে ৬.৮ শতাংশ। অন্যদিকে, বিশ্বব্য়াঙ্ক ভারতের আভ্যন্তরীণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে ৬.৯ শতাংশ।  তাদের আশঙ্কা আসন্ন অর্থবর্ষে ভারতে মূল্যস্ফীতি অনেকটাই বাড়বে। 

আরও পড়ুন রেশন দোকানে মোদির ছবি না দেখে রেগে কাঁই সীতারমন

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম