লোকসভা ভোটের আগে জেগে উঠল মোদি সরকারের কৃষকভক্তি

কর্নাটকের জন্য বরাদ্দ ৫,৩০০ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা ভোট। আর তার আগে বুধবার সংসদে বাজেট। বাজেট পেশের আগে কম-বেশি সকলেই নিশ্চিত ছিল, পরবর্তী লোকসভা ভোটের কথা মাথায় রেখেই আগামী অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ধারণা যে ষোলো আনার ওপর আঠারো আনা সত্যি, সেটা বাজেট পেশ হওয়ার পরে পরেই স্পষ্ট হল।

এদিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা কৃষকদের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন। সেই সব পদক্ষেপের মধ্যে রয়েছে শুধু এই ক্ষেত্রের জন্য পৃথক তহবিল গঠন। কিষাণ ক্রেডিট কার্ডের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০ লক্ষ কোটি। শুধুমাত্র কর্নাটকের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছ ৫,৩০০ কোটি টাকা। গ্রামাঞ্চলের আর্থিক উন্নতির জন্য সরকার প্রতিবছর ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে অন্নদাতাদের ফসল উৎপাদনে আগ্রহ বাড়াতে কেন্দ্র বিশেষ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রাজনৈতিকমহলের একাংশ নিশ্চিত, আগামী লোকসভা ভোটে কৃষক সম্প্রদায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সদ্য সমাপ্ত কয়েকটি বিধানসভা ভোটে অন্নদাতারা মুখ ফিরিয়েছে। ভোট গিয়ে পড়েছে বিরোধীদের ব্যালটে। লোকসভা ভোটে যাতে তার পুনরাবৃত্তি না হয়, তার জন্য সময় থাকতে থাকতেই কেন্দ্র গলায় গামছা নিয়ে নেমে পড়ল। তাই, কৃষকদের মন পেতে ঘোষণা একগুচ্ছ পদক্ষেপ।

এত কিছুর পরেও সরকার ক্ষমতায় ফিরতে পারে কিনা, সেটাই দেখার।

আরও পড়ুন দেশের অর্থনীতি আরও বেহাল হবে, পূর্বাভাস আর্থিক সমীক্ষায়

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের