বিশ্বের ধনী তালিকায় ১৬ নম্বরে নেমে গেলেন গৌতম আদানি

তাঁর নিট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশই তলানিতে গিয়ে ঠেকছে ‘মোদি বান্ধব’ শিল্পপতি গৌতম আদানির সম্পত্তি। বৃহস্পতিবার লক্ষ্মীবারে ফের শেয়ারবাজারে বড়সড় ধাক্কা খাওয়ায় বিশ্বের সেরা ধনীর তালিকায় ১৫ নম্বর থেকে ১৬ নম্বরে নেমে গিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। তাঁর নিট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলার। যেভাবে প্রতিদিনই সম্পত্তি খুঁইয়ে চলেছেন গুজরাতি শিল্পপতি তাতে বিশ্বের সেরা ২৫ শিল্পপতির তালিকায় তিনি থাকতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান বাজার বিশেষজ্ঞরা।

২০২২ সাল আদানি গোষ্ঠীর কর্ণধারের বৃহস্পতি ছিল তুঙ্গে। কেন্দ্রের বিজেপি সরকারের কল্যাণে ভঅঁড়ার উপচে পড়েছিল। ফলে তরতরিয়ে এগিয়ে গিয়েছিলেন। বিশ্বের সেরা ধনীর  সিংহাসন দখলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু গত ২৪ জানুয়ারি মার্কিন গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ নিয়ে এক রিপোর্ট প্রকাশ করে। আর ওই রিপোর্ট গোটা বিশ্বে শোরগোল ফেলে দেয়।

আদানি গোষ্ঠীর প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাসের ভিত টলে যায়। আদানি গোষ্ঠীর বিভিন সংস্থার শেয়ার মূল্যে ধস নামে। ২৪ তারিখ যেখানে বিশ্বের ধনী তালিকায় তিন নম্বরে ছিলেন আদানি। ৩১ জানুয়ারি সেরা দশ ধনীর তালিকা থেকে ছিটকে যান তিনি। বুধবার এক ধাক্কায় নেমে যান ১৫ নম্বরে। আর এদিন ফের পিছিয়ে ১৬ নম্বরে নেমে গিয়েছেন। ফোর্বসের অল টাইম বিলিওনিয়ার্স তালিকা অনুযায়ী, নতুন করে ২৪ দশমিক ২ বিলিয়ন ডলার সম্পত্তি খুঁইয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। আরও ২৭ দশমিক ৩৫ শতাংশ সম্পদ হ্রাস পেয়েছে। নিট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ দশমিক ৪ বিলিয়ন ডলারে। আদানিকে টপকে ১৫ নম্বরে পৌঁছে গিয়েছেন চিনা ব্যবসায়ী ঝোং শানশান।

 

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া