সৌমিত্রর জীবনে অন্য মহিলা, দাবি সুজাতার

শুক্রবার সুজাতা বলেন, স্বামীর জীবনে তৃতীয় নারীর প্রবেশ কোনও স্ত্রী মেনে নিতে পারেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিস্ফোরক অভিযোগ করলেন সুজাতা মণ্ডল (SUJATA MONDAL)। তৃণমূল নেত্রীর দাবি, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’র (SOUMITRA KHAN) জীবনে এসেছেন অন্য মহিলা। আর সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই ফাটল ধরেছিল বৈবাহিক সম্পর্কে। সৌমিত্র পাল্টা বলেন, জীবন থেমে থাকে না।

বিষ্ণুপুরের বিজেপি সাংসদ এবং সুজাতা শুক্রবার বাঁকুড়া জেলা আদালতে হাজিরা দিতে এসেছিলেন। এদিন সাংবাদিকদের সামনে নতুন করে মুখ খুললেন তাঁরা। ২০১৬ সালের ১ জুলাই বিয়ে হয়েছিল সুজাতা এবং সৌমিত্রের। বিয়ে হয়েছিল ভালোবেসেই। গত ২০২০ সালে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন সৌমিত্র। সুজাতার অভিযোগ, সৌমিত্রের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক তিনি জেনে গিয়েছিলেন। তারপরেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। আরও অভিযোগ, বিয়ের পর থেকেই সৌমিত্র তাঁর ওপরে অত্যাচার চালাতেন। বিবাহ বহির্ভূত সম্পর্কে জেনে যাওয়ায় সুজাতার ওপরে সেই অত্যাচার বেড়েছিল আরও।  

শুক্রবার সুজাতা বলেন, স্বামীর জীবনে তৃতীয় নারীর প্রবেশ কোনও স্ত্রী মেনে নিতে পারেন না। দাবি, স্বামীকে সংশোধনের অনেক চেষ্টা করেছিলেন তিনি। তবু কোনও লাভ হয়নি। তবে এদিন সৌমিত্র বেশি কথা বলেননি। শুধু বলেছেন, জীবন থেমে থাকে না। এগিয়ে যায়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত