সিড-কিয়ারার বিয়ের প্রস্তুতি তুঙ্গে, জেনে নিন তাঁদের ‘লাভ স্টোরি’-র খুঁটিনাটি

ছবির প্রচারের সময়, সিদ্ধার্থ ইন্ডিয়া টুডেকে বিয়ের প্রসঙ্গে জানিয়েছিলেন, 'যদি এটা হতেই হয়, তাহলে সবাই জানতে পারবে।'

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গুজব সত্যি হল! আথিয়া-রাহুলের বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের বলিউডে ‘বিগ ফ্যাট ওয়েডিং’। বলিউডের আরও একটি দুর্দান্ত বিয়ের সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া! আগামী ৬ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে বিয়েতে চলেছে তাঁদের বিবাহ আসর। সেখানেই ৪-৬ ফেব্রুয়ারি আয়োজিত হবে, তাঁদের বিবাহকেন্দ্রিক যাবতীয় অনুষ্ঠান। ২০১০ সালে করণ জোহার প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সিদ্ধার্থ। আর ২০১৪ সালে ফুগলির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন কিয়ারা আদবানি।

খুব অল্প সময়েই বলিউডের প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীতে পরিণত হয়েছেন সিদ্ধার্থ এবং কিয়ারা। ২০২১ সালে শেরশাহ ছবির মাধ্যমে তাঁদের প্রেমের গল্প সামনে আসে। যদিও তাঁরা নিজের মুখে কখনই তাঁদের প্রেম বা বিয়ের প্রসঙ্গ নিশ্চিত করেননি। কিছু পুরস্কার অনুষ্ঠান, চ্যাট শোয়ে তাঁদের একসঙ্গে উপস্থিতি জল্পনা আরও বাড়িয়ে দেয়। একবার সহ অভিনেতা রকুল প্রীত সিংয়ের সঙ্গে থ্যাঙ্ক গডের প্রচারের জন্য বিগ বস 16-এর সেটে গিয়েছিলেন সিদ্ধার্থ। সেখানেও সলমন খান তাঁর বিয়ের ইঙ্গিতের সঙ্গে কিছু পরামর্শ দিতে নেমে পড়েন। যদিও বিয়ের পরিকল্পনা সম্পর্কে একাধিক প্রশ্নের মুখে পড়লেও তিনি কখনও মুখ খোলেন নি। ছবির প্রচারের সময়, সিদ্ধার্থ ইন্ডিয়া টুডেকে বিয়ের প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘যদি এটা হতেই হয়, তাহলে সবাই জানতে পারবে।’ দিল্লিতে JugJugg Jeeyo প্রচারের সময়, কিয়ারাকেও সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনিও এড়িয়ে যান। সিদ্ধার্থ এবং কিয়ারাকে শুরু হয়েছিল।

২০১৯ সালে, শেরশাহর শুটিং শুরু করার পরেই না সিদ্ধার্থ-কিয়ারাকে একসঙ্গে নতুন বছর কাটাতে দক্ষিণ আফ্রিকায় উড়ে যেতে দেখা যায়। এছাড়াও সিদ্ধার্থ-কিয়ারা ২০২১ সালে নতুন বছরের জন্য মালদ্বীপে উড়ে গিয়েছিলেন। ২০২২ সালে তাঁদের দুবাইতেও একসঙ্গে দেখা যায়। অবশেষে কিছুক্ষণ ডেটিং করার পর, তাঁরা তাঁদের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের বাবা-মাকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। কিয়ারা-সিদ্ধার্থ দুজনেই তাঁদের বাবা-মাকে একটি অন্তরঙ্গ ডিনারের জন্য নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ২০২১ সালে, কিয়ারার সঙ্গে দেখা করতে সিদ্ধার্থের বাবা-মা এসেছিলেন মুম্বাই।

অল্প সময়ের জন্য তাঁদের জোরালো ব্রেকআপের গুজবও উঠেছিল। যদিও তাঁরা নিজেরাই গুজব উড়িয়ে দিয়েছেন। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশ করে, যার মধ্যে রয়েছে করণ জোহরের তারকা-খচিত ৫০ তম জন্মদিন। বিচ্ছেদ প্রসঙ্গে সিদ্ধার্থ এবং কিয়ারার ঘনিষ্ঠ সূত্রের খবর, “সিদ্ধার্থ এবং কিয়ারা বিরতিতে রয়েছেন৷ তারা কিছু কাজ করার চেষ্টা করছেন৷ তাঁরা বর্তমানে একসঙ্গে নেই। সিদ্ধার্থ তুরস্কে রয়েছেন। অন্যদিকে, কিয়ারা আদভানি তার সিনেমা ভুল ভুলাইয়া 2-এর প্রচারে ব্যস্ত।” ইতিমধ্যেই সিড-কিয়ারার মেহেন্দি অনুষ্ঠানে সেলিব্রিটি মেহেন্দি শিল্পী পৌঁছেছেন রাজস্থানে। অন্যদিকে আমাজন প্রাইম সিদ্ধার্থ-কিয়ারার জমকালো বিবাহের স্বত্ব কিনছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই রাজস্থানে ‘বিগ ফ্যাট ওয়েডিং’ সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের প্রস্তুতি তুঙ্গে।

রামচরণ, করণ জোহর, শাহিদ কাপুর, মীরা কাপুর, মণিশ মালহোত্রা, ঈশা আম্বানি-সহ একাধিক সেলিব্রিটি থাকবেন তাঁদের এই ‘বিগ ফ্যাট ওয়েডিং’-এ।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর