বাংলার মানুষকে দুর্নীতিগ্রস্ত বলে প্রমাণ করতে চাইছে বিজেপি, দাবি অভিষেকের

অভিষেক বলেন, বিজেপি নেতা দিল্লিতে গিয়ে বাংলার প্রাপ্য টাকা আটকে দিচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রমাণ করার চেষ্টা চলছে বাংলার মানুষ মানেই দুর্নীতিগ্রস্ত। বিজেপি দেশ জুড়ে এই অপবাদ প্রচার করছে, আনন্দপুর থেকে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISEHEK BANERJEE)।

এদিন বঙ্গ বিজেপি এবং বিজেপি পরিচালিত কেন্দ্রের বিরুদ্ধেও তোপ দাগেন অভিষেক। বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাস যোজনা নিয়েও এদিন সরব হন তিনি। বলেন, বাংলায় ৫৬ লক্ষ মানুষের আবাস যোজনা’র সুবিধা পাওয়ার কথা ছিল। গত ২৮ নভেম্বর মাত্র ১ মাস সময় দিয়েছিল কেন্দ্র। তাই মাত্র ১১ লক্ষের নাম তোলা হয়েছে। এরপরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপি ভেবেছিল এতে যোগ্যদের নাম বাদ পড়বে কিন্তু তা হয়নি।

তাঁর দাবি, কেন্দ্রীয় দল বাড়ি বাড়ি গিয়ে কোনও ভুল দেখাতে পারেনি। এতে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। আর সেই জন্যই আটকে দেওয়া হচ্ছে রাজ্যের প্রাপ্য টাকা। তিনি এদিন বলেন, বাংলার ক্ষতি করে কোনও কোনও বিজেপি নেতা দিল্লিতে গিয়ে বাংলার প্রাপ্য টাকা আটকে দিচ্ছেন। জমায়েতের উদ্দেশ্যে তাঁর বার্তা, এঁদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করুন। বিজেপি’র প্রতি অভিযোগ করে তিনি বলেন, গরিবের পেটে ও পাতে ওঁরা লাথি মারেন।

তিনি বলেন, ক্ষুদিরাম বসুর জন্মস্থান এই বাংলা। মেদিনীপুর জানে দেশের জন্য ফাঁসির দড়িকে বরণ করে নিতে। এখানে বাংলাকে বিক্রি করতে চাওয়া তল্পি বাহকদের জায়গা নেই।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন