আত্মনির্ভর ভারত নাকি আমদানি নির্ভর ভারত, প্রশ্নের মুখে মোদির ভারত

কেন্দ্রের তুলে ধরা তথ্য বলছে, ভারত এখনই প্রতিরক্ষার ক্ষেত্রে ৩৬.২৬ শতাংশ অস্ত্র আমদানি করে বিশ্বের নানা দেশ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ বড় মুখ করে গেরুয়া বাহিনী গত ৯ বছর ধরে শুনিয়ে যাচ্ছে, ‘আত্মনির্ভর ভারত’(Self Dependent India)-এর কথা। দেশেই নাকি সব কিছু উৎপাদিত হবে। বিদেশ থেকে কিছুই নাকি আর আমদানি করতে হবে না। বরঞ্চ দেশের জিনিস বিদেশের বাজারে রফতানি করা যাবে। বড় মুখে বলা এই দাবি যে নিছকই ড্রামাবাজি সেটা আবারও সামনে চলে এল কেন্দ্রেরই তুলে ধরা এক তথ্যে। আর সেই কারণেই এখন নতুন করে প্রশ্ন উঠে গিয়েছে, মোদি(Narendra Modi) কোন ভারত গড়ছেন? আত্মনির্ভর ভারত নাকি আমদানি নির্ভর ভারত(Import Dependent India)? এই প্রশ্ন ওঠার মুখে কেন্দ্রের যে তথ্যটি কাজ করছে তা হল, বিদেশ থেকে কেনা হয়েছে ৪০ হাজার কোটি টাকার বেশি অস্ত্রশস্ত্র(Arms and Aminities)। মোদি সরকারের সংসদে দেওয়া তথ্যেই বলছে গত আর্থিক বছরেই বিদেশ থেকে কেনা হয়েছে ৪০ হাজার কোটি টাকার বেশি অস্ত্রশস্ত্র। যার অর্থ, ভারতের আমদানি নির্ভরতা কমেনি। আত্মনির্ভর ভারতের প্রচার চললেও বিদেশের ওপর নির্ভরশীলতা বিন্দুমাত্র কাটেনি, তা স্পষ্ট। বরং গত পাঁচ বছরে তা বেড়েছে বই কমেনি।  

আরও পড়ুন কুড়মিদের দিয়ে জঙ্গলমহল অচল করার ছক গেরুয়া ব্রিগেডের

কেন্দ্রের তুলে ধরা তথ্য বলছে, ভারত এখনই প্রতিরক্ষার ক্ষেত্রে ৩৬.২৬ শতাংশ অস্ত্র আমদানি করে বিশ্বের নানা দেশ থেকে। আমদানি করা এই সব অস্ত্রের মধ্যে রয়েছে Army Helicopter, Aircraft, Radar, Rocket, Asolt Rifle, Missile, মায় গোলা বারুদও। বাংলা থেকে নির্বাচিত তৃণমূলের সাংসদ(TMC MP) তথা বাংলা সিনেমার নায়ক দীপক অধিকারী থুড়ি দেবের(Dev) এক প্রশ্নের উত্তরে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাট লিখিতভাবে জানিয়েছেন, গত পাঁচ বছরে যুদ্ধাস্ত্র কেনার জন্য ২৬৪টি চুক্তি হয়েছে। যার মধ্যে ৮৮টি বিদেশের সঙ্গে। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইজরায়েল, স্পেনের মতো দেশ থেকে ২০২১-২২ অর্থবর্ষে কেনা হয়েছে ৪০ হাজার ৮৩৯ কোটি টাকার যুদ্ধাস্ত্র। ২০১৭-১৮ অর্থবর্ষে যা ছিল ৩০ হাজার ৬৭৭ কোটি টাকা। ফলে দেশীয় যুদ্ধাস্ত্র প্রচার করলেও আদতে বিদেশ থেকে তা কিনতেই হচ্ছে। বিদেশ থেকে যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নেন প্রতিরক্ষা মন্ত্রী অথবা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। তাই যে মোদি সরকার লাগাতার আত্মনির্ভরতার প্রচার করছে, তাকেই পরনির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। আত্মনির্ভর ভারতের প্রচার আদতে তাই ড্রামাবাজি ভিন্ন কিছুই নয় বলেই এখন মনে করছেন ওয়াকিবহাল মহল।

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক