ঘরে মা নেই, নাবালিকা মেয়েকে খুনের হুমকি দিয়ে লাগাতার ধর্ষণ করল বাবা!

বিচারক ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে মেয়েকে লাগাতার ধর্ষণ করল বাবা! অভিযোগ, জঘন্য এই অত্যাচারের কথা ফাঁস করলেই খুন করার হুমকিও দেওয়া হতো। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের পিংলা থানার ১০ নম্বর জলচক অঞ্চলের তিলদাগঞ্জ এলাকার ঘটনা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অভিযুক্তের নাম কার্তিক মিশ্র। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার (ARREST) করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ এসেছে যে ৩৪ বছরের অভিযুক্ত ১৭ বছরের নাবালিকাকে খুনের হুমকি দিয়ে লাগাতার ধর্ষণ করত। অভিযুক্ত সম্পর্কে নির্যাতিতার বাবা। পরিবার সূত্রে খবর, পারিবারিক বিবাদের জন্য শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতেন নাবালিকার মা। সেই ‘সুযোগ’- এ এই অকথ্য অত্যাচার চালানো হয়েছে মেয়ের ওপর।

নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ, মেয়ে প্রথমে কথা বলা ও খাওয়া বন্ধ করে দিয়েছিল। অবসাদে ভুগছিল। মেয়ে স্কুল যাওয়ার পথে থানায় যেতে চায়।  মা কারণ জিজ্ঞাসা করায় কান্নায় ভেঙে পড়ে মেয়ে। তারপরে নির্যাতনের সমস্ত ঘটনা জানায়। 

নির্যাতিতার অভিযোগ, মা বাড়ি ছেড়ে যাওয়ার পর থেকেই মেয়ের (তার) সঙ্গে অভিযুক্ত অশ্লীল ব্যবহার করত। মদ খেয়ে চলত লাগাতার ধর্ষণ। বাধা দিলেই চলত মারধর। দেওয়া হতো খুনের হুমকি।

অভিযোগ পাওয়ার পরে গত শনিবার পিংলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাকে পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন