ডেল ছাঁটাই করছে সাড়ে ছয় হাজার কর্মী

কর্মীদের পাঠানো হয়েছে মেমো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ছাঁটাই এবার ডেল টেকনোলজিসে। কাজ হারাতে চলেছেন সাড়ে ছয় হাজার কর্মী। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত সংস্থার কো-চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্কের। ব্লুমবার্গ জানিয়েছে, জেফ ক্লার্ক কর্মী ছাঁটাই সংক্রান্ত একটি মেমো ইস্যু করেছে। সেই মেমোর কপি তাদের হাতে রয়েছে। মেমোতে বলা হয়েছে, অতিমারীর ফলে বাজারে অন্যান্য সংস্থার মতো তাদের তৈরি সামগ্রীর চাহিদা তেমন আর নেই। তাই, কোম্পানির খরচে লাগাম পরাতে কর্মী ছাঁটাই ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের হিসেব অনুসারে, ২০২২-য়ের চতুর্থ ত্রৈমাসিকে ব্যক্তিগত কম্পিউটারের বাজার অনেকটাই হ্রাস পেয়েছে। যে সব সংস্থা এই ধরনের কম্পিউটার তৈরি করে থাকে তার মধ্যে ডেল-য়ের বাজার অস্বাভাবিক হারে পড়ে গিয়েছে। তাদের বাজার পড়েছে ৩৭ শতাংশ। বাজারে পার্সোনাল কম্পিউটার বিক্রি করে মোট আয়ের ৫৫ শতাংশ আসে ডেল-য়ের তৈরি পার্সোনাল কম্পিউটার থেকে। 

কর্মীদের পাঠানো মেমোতে কো-চিফ অপারেটিং অফিসার লিখেছে, সংস্থার খরচ কমাতে এর আগেও কিছু পদক্ষেপ করা হয়েছিল। সেই সব পদক্ষেপের মধ্যে ছিল কাজ চালাতে অস্থায়ীভাবে কর্মী নিয়োগ এবং ব্যক্তিগত সফর কাটছাঁট। কিন্তু তাতেও দেখা গিয়েছে, সংস্থা আর্থিক ক্ষতি সামাল দিতে পারছে না। তাই, কর্মীদের ছাঁটাই করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।  

ডেল ছাড়াও কর্মী ছাঁটাই করেছে এইচপি, সিসকো সিস্টেম, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। দুটি সংস্থাই চার হাজার করে মোট আট হাজার কর্মী ছাঁটাই করে।

আরও পড়ুন ফেসবুক থেকে ১১ হাজার কর্মী ছাঁটাই

 

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া