তৃণমূল মহীরুহ, এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে শেষ করা যাবে না

মঙ্গলবার ত্রিপুরার আগরতলার (Agartala) জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ত্রিপুরার আগরতলার (Agartala) জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে তৃণমূলকে শেষ করা যাবে না বলে মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেস বর্তমানে মহীরুহ বলে জানান নেত্রী।

রাজ্যের শাসকদলের একাধিক নেতা মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই। যা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছিল তৃণমূলের একাধিক নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে সরব হয়েছিলেন। মঙ্গলবার ত্রিপুরা থেকে আরও একবার এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। এদিন ত্রিপুরার আগরতলার জনসভা থেকে তিনি বলেন, ‘ঘাসকে কখনও শেষ করা যায় না। এখন আমরা বড় বৃক্ষ হয়ে গিয়েছি। এখন আর আমাদের শেষ করা যাবে না।’

আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মানুষকে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান মমতা। বাংলায় পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে তাঁর নেতৃত্বাধীন সরকার। সবুজ সাথী থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রসঙ্গ তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী। কিন্তু, ত্রিপুরার পড়ুয়ারা কিছুই পায় না বলে তোপ দাগেন তিনি। এদিন বক্তব্যের শুরুতে বাংলার সঙ্গে ত্রিপুরার সাদৃশ্যের কথা তুলে ধরেন তৃণমূল নেত্রী। তিনি জানান, ত্রিপুরা ও বাংলার সংস্কৃতি এক। বেশভূষা, খাওয়া-দাওয়া, কথাবার্তা- সবই এক বলে উল্লেখ করেন মমতা। ত্রিপুরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের