Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাজেটের পরেই বাড়ল রেপোরেট, গৃহঋণে বাড়বে সুদ, মধ্যবিত্তের মাথায় বাজ

বাড়ল ২৫ বেসিস পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আশঙ্কা ছিল।  আশঙ্কা সত্য়ি হল। 

ভারতীয় রিজার্ভ ব্য়াঙ্ক এক ধাক্কায় বৃদ্ধি করল  ২৫ বেসিস পয়েন্ট। রেপো রেট বেড়ে হল ৬.৫০। আগে এই হার ছিল ৬.২৫ শতাংশ। রেপোরেট বৃদ্ধি ফলে গৃহঋণে সুদের হার বাড়বে। প্রভাব পড়বে ভারতের অর্থবাজারে। এককথায় মধ্যবিত্তের রাতের ঘুম উধাও করার পাকাপাকি বন্দোবস্ত করে দিলেন ভারতীয় কেন্দ্রীয় ব্য়াঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। 

শেষবার ভারতের এই কেন্দ্রীয় ব্য়াঙ্ক ঋণনীতি ঘোষণা করেছিল গত ডিসেম্বর। সে দফাতেও রেপোরেট বৃদ্ধি করা হয়েছিল। ২০২২ থেকে এখনও পর্যন্ত রেপোরেট বৃদ্ধি পেয়েছে ২২৫ বা ২.২৫ শতাংশ। আর পরপর তিনবার রেপোরেট বাড়ল ৫০বেসিস পয়েন্ট। বাড়ে বাড়ে রেপোরেট বৃদ্ধির ফলে মধ্যবিত্ত মানুষ রীতিমতো চিন্তায়। চড়া হারে দিতে হবে ইএমআই। রেপোরেট বৃদ্ধি ফলে রাষ্ট্রায়ত্ব ব্য়াঙ্ক সব ধরনের ঋণে সুদের হার আরও এক প্রস্থ বৃদ্ধি করবে, সে ব্যাপারে নিশ্চিত সকলেই। 

রেপোরেট বৃদ্ধি কারণ ব্য়াখ্যা করতে গিয়ে বুধবার ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, গত কয়েক বছর ধরে কিছু অনভিপ্রেত ঘটনার নিরিখে রেপোরেট বৃদ্ধি নীতি আরবিআইয়ের কাছে কার্যত পরীক্ষার সামিল হয়ে উঠেছিল। রেপোরেট বৃদ্ধির পাশাপাশি আসন্ন অর্থবর্ষে ভারতের মোট অভ্য়ন্তরীণ উৎপাদের হার থাকবে ৬.৪ শতাংশ। 

করোনা-পরবর্তী পরিস্থিতিতে অর্থবাজার খুব একটা চাঙ্গা নেই। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে অর্থবাজারের হাল ফেরা নিয়ে সন্দেহ রয়েছে। এই অবস্থায় বাড়ল রেপোরেট।  

আরও পড়ুন সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, রেপোরেট বৃদ্ধির পথে আরবিআই

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত