ছাঁটাই এবার জুমে, সিইও-র বেতন ছাঁটাই ৯৮ শতাংশ

কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছেন সিইও নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মী ছাঁটাই এবার ভিডিয়ো কমিউনিকেশন অ্যাপ জুম-য়ে। সংস্থার ১৩ শো কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সংস্থার সিইও-য়ের বেতন এক ধাক্কায় ৯৮ শতাংশ হ্রাস হতে চলেছে।

কর্মী ছাঁটাইয়ের খবর দিয়েছেন সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার এরিক ইউয়ান।  জানিয়েছেন, সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে তিনি তাঁর  বেতনের ৯৮ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।  তার এগজিকিউটিভ লিডারশিপের টিমের সব কর্মীর বেতন হ্রাস করা হবে। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতি এবং আসন্ন মন্দার কথা মাথায় রেখেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সব কর্মী ছাঁটাই হতে চলেছেন, তারা প্রত্যেকে যোগ্য। কিন্তু বাস্তব পরিস্থিতি এতটাই কঠিন যে ছাঁটাই করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা  নেই। এই সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। এটাও বলা প্রয়োজন যে এই রাস্তায় হাঁটার কোনও ইচ্ছে আমার ছিল না। পরিস্থিতির চাপে পড়ে এই রাস্তায় হাঁটতে হয়েছে। সংস্থার কথা চিন্তা করে আমার বেতন অনেকটাই হ্রাস করতে হয়েছে। 

গত বছরের শুরু থেকে বিশ্বজুড়ে নামি-দামি সংস্থা কর্মী ছাঁটাই শুরু করে। কিছুদিন আগে ডেল কর্মী ছাঁটাইয়ের কথা জানায়। কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করে বোয়িং-ও। জুমের সিইও যেমন নিজের বেতন হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদিকে বোয়িং ছাঁটাই করছে তাদের এইচ আর ম্যানেজারকে। আগামীদিনে আরো কয়েকটি সংস্থা যে কর্মী ছাঁটাই করবে, তা বলাই বাহুল্য।  

আরও পড়ুন কর্মীছাঁটাই এবার বোয়িং-য়ে, চাকরি যাচ্ছে এইচআর ম্য়ানেজারেরও

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া