মঙ্গলবারই ঘোষণা হবে নিউজিল্যান্ড সিরিজের দল, দেখে নিন নজরে রয়েছেন কারা

মঙ্গলবারই ঘোষণা হবে নিউজিল্যান্ড সিরিজের দল, দেখে নিন নজরে রয়েছে কারা

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার দিন দু’য়েক পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। প্রথমে কিউয়িদের বিপক্ষে কুড়ি-বিশের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই বিশ্বকাপের পরই টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন বিরাট কোহলি। তাই সবার আগে দলের নতুন অধিনায়ক হিসেবে কাউকে নির্বাচিত করতে হবে। সূত্রের খবর, ক্যাপ্টেন হিসেবে বিরাটের পরিবর্ত হিসেবে রোহিত শর্মাকেই পছন্দ ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়ের। তাই হিটম্যানের টি-২০ দলের অধিনায়ক হওয়া নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা। যদিও সেটা এখনও চূড়ান্ত নয়।

জানা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে নাকি বিশ্রাম দেওয়া হতে পারে একাধিক সিনিয়র ক্রিকেটারকে। তাই তরুণদের জন্য ফের একবার খুলে যেতে পারে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের নামের প্রতি সুবিচার করার সুযোগ। কারণ, একটানা ক্রিকেট খেলে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন কোহলি, বুমরাহ, জাদেজা, শামিরা।

ফলে নির্বাচকদের নজরে রয়েছেন একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে তালিকার প্রথমে আছেন আইপিএলে সর্বাধিক রান করে কমলা টুপি জেতা ঋতুরাজ গায়কোয়াড় এবং সবথেকে বেশি উইকেট নিয়ে বেগুনি টুপি পাওয়া হর্ষ প্যাটেল। পাশাপাশি নজরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার ভেঙ্কটেশ আইয়ারও। এছাড়া টিমে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ার, দীপক চাহার, মহম্মদ সিরাজ এবং আবেশ খানদের।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি