দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ ফাইনাল ৭ জুন থেকে ওভালে

আন্তর্জাতিক ডেস্ক: টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় এডিশনের ফাইনাল আগামী ৭ জুন থেকে ওভালে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই খবর দিয়েছে। খেলা চলবে ১১ জুন পর্যন্ত। রিজার্ভ ডে ষষ্ঠদিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ জুন থেকে ওভালে শুরু হবে দ্বিতীয় টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের ফাইনাল, চলবে ১১ জুন পর্যন্ত। রিজার্ভ ডে হিসেবে ধার্য করা হয়েছে পরের দিন ১২ জুন। টেস্ট বিশ্বকাপে ভারতের স্থান দ্বিতীয়। প্রথম স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে শ্রীলঙ্কা। তালিকায় প্রথম স্থানে থাকা অস্ট্রেলিয়া আগামী বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টম্যাচ খেলতে নামছে। খেলা নাগপুরে। সিরিজে মোট চারটি। 

রোহিত শর্মা জানিয়েছেন, টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে ভারত ভালো পারফর্ম করবে এ বিষয়ে আমি নিশ্চিত। টুর্নামেন্ট শুরুর পর স্কোয়াডের সব সদস্যের পারফরম্যান্স ভালো। তার আগে বৃহস্পতিবার থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ। সিরিজ চার টেস্ট ম্যাচের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় পাওয়া আমাদের একমাত্র লক্ষ্য। টেস্ট সিরিজ দুই দলের কাছে বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ওয়ার্মআপ ম্যাচ বলা যেতে পারে।  বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টেস্ট সিরিজকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই নামবে ভারতীয় শিবির।

রোহিত শর্মা বলেন, সাম্প্রতিক কয়েকটি টেস্টম্যাচে বেশ কয়েকটি নাটকীয় ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও নাটকীয় ঘটনা ঘটতে পারে।

আরও পডু়ন ক্রিকেটকে আলবিদা টি টুয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়কের

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ