খেয়েছিলেন মিষ্টির দোকানে, টাকা চাইতেই ফুটন্ত তেলের কড়াইতে বিক্রেতাকে ফেললেন

বিষ্ণুপুরের পোকাবাঁধ এলাকার মিষ্টি দোকানের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাবার খেয়েছিলেন মিষ্টির দোকানে। ধার করেই চলত খাওয়া। দোকানদার চেয়েছিলেন পাওনা টাকা। তাতেই রেগে আগুন ক্রেতা। বচসা থেকে হাতাহাতি। তারপর দোকানদারকেই ঠেলে ফেলে দিলেন ফুটন্ত তেলের কড়াইয়ে। বাঁকুড়ার এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

বিষ্ণুপুরের পোকাবাঁধ এলাকার ঘটনা। ওখানেই মিষ্টির দোকান কৃষ্ণপদ দে মোদকের। শেখপাড়ার বাসিন্দা বরসাত খান নামে এক ব্যক্তি ওই দোকান থেকেই ধার করে খেয়েছিলেন খাবার, মিষ্টি। তিনি পেশায় টোটো চালক। বুধবার দুপুরে সেই টাকা চেয়েছিলেন বিক্রেতা। আর তারপরেই বরসাত আক্রমণ করে বসে কৃষ্ণপদকে। ঘটে মর্মান্তিক ঘটনা। 

জানা গিয়েছে, মেজাজ হারিয়ে বরসাত গরম তেলের কড়াইতে ঠেলে ফেলে দেন মিষ্টি বিক্রেতাকে। তখন ভাজা হচ্ছিল লুচি। সেই কড়াইতে পড়ে গুরুতর ভাবে ঝলসে যান কৃষ্ণপদ। এরপর এলাকা ছেড়ে চম্পট দেন বরসাত। গুরুতর আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিষ্ণুপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তারপর গ্রেফতার (ARREST) করা হয় অভিযুক্তকে। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আক্রান্তের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি