ইন্টারনেটের সবচেয়ে পছন্দের তারকা দম্পতি সিড-কিয়ারা, পিছিয়ে ভিক্যাট, বিরুষ্কারা

যা ক্যাটরিনা কাইফের রেকর্ডকেও পরাজিত করেছে। কারন ক্যাটরিনার বিয়ের ছবিতে প্রায় ১০ মিলিয়ন লাইক ছাড়িয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের অন্যতম পাওয়ারফুল জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। তাঁদের প্রেম থেকে বিয়ে, সবটা নিয়ে একাধিক জল্পনা-কল্পনা চললেও তারকা জুতো কখনই তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন নি। কয়েকশো নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে চার হাত এক হয় তাঁদের। তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পারিবারিক সদস্যরা। সিড-কিয়ারার বিয়ের মেনু থেকে ভেনু সবেতেই ছিল রাজকীয় ছোঁয়া। বিয়ের দিন রাতেই ভক্তদের উদ্দেশে বিয়ের ছবি প্রকাশ্যে আনেন তারকা দম্পতি।

বিয়ের পরের দিন দিল্লির উদ্দেশে রওনা দেন নব দম্পতি। গতকালই সিদ্ধার্থের বাড়িতে কিয়ারার বউ হিসেবে প্রথম গৃহপ্রবেশ হয়েছে। অর্থাৎ রিসেপশন পর্ব। এদিন লাল বর্ণের সালোযার-কামিজে সেজেছিলেন কিয়ারা, অন্যদিকে লাল পাঞ্জাবি-কুর্তায় সিদ্ধার্থের শেহজাদা লুক নিমেষেই সোশ্যাল মিডিয়ায় হয়েছে। শুধু তাই নয়, এদিন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সিদ্ধার্থ-কিয়ারা দুজনেই মুম্বই পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করেছেন, তাও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল। সম্প্রতি জানা গেল, কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবি সব রেকর্ড ভেঙে দিয়েছে! কারণ এই প্রথম কোনও বলিউড তারকা দম্পতির ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি পছন্দের সংখ্যা অতিক্রম করেছে। হিসেব অনুযায়ী, কিয়ারার বিবাহের পোস্টটি এ পর্যন্ত ১৩ মিলিয়নেরও বেশি লাইক অর্জন করেছে। যা ক্যাটরিনা কাইফের রেকর্ডকেও পরাজিত করেছে। কারন ক্যাটরিনার বিয়ের ছবিতে প্রায় ১০ মিলিয়ন লাইক ছাড়িয়েছিল।

অন্যদিকে, সিডের পোস্টটি ১০ মিলিয়ন লাইক অর্জন করেছে, যা প্রাক্তন রেকর্ডধারী – ভিকি কৌশলের বিয়ের ছবিকেও পেছনে ফেলে দিয়েছে। সব মিলিয়ে সিড এবং কিয়ারা বিয়ের ছবি মোট ২৩ মিলিয়ন লাইক অর্জন করেছে। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ, বিয়ের ছবিতে পছন্দের সংখ্যা ছাড়িয়েছিল ২০.৪ মিলিয়ন। এর পরে, আলিয়া ভাটের বিয়ের ছবিগুলি ১৩.১৯ মিলিয়নেরও বেশি লাইক পেয়েছিল৷ দীপিকা পাড়ুকোন-রণবীর সিং বিয়ের ছবি লাইক অর্জন করেছিল ১০.৭ মিলিয়ন। নবদম্পতি আথিয়া শেঠি-ক্রিকেটার কেএল রাহুল বিয়ের পোস্ট লাইক অর্জুন করেছে ৮.৩ মিলিয়ন। অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বিয়ের ছবিগুলি প্রায় ৭.৮ মিলিয়ন লাইক পেয়েছিল। প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের গ্র্যান্ড বিয়ের ছবিগুলি ৬.৭ মিলিয়ন লাইক অর্জন করেছিল।। বি-টাউন বন্ধুদের জন্য ১০ ফেব্রুয়ারিতেও তাঁরা আরও একটি রিসেপশন আয়োজন করতে মুম্বাই যাবেন।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু