জাদেজার আগুন ঝরানো বোলিংয়ে ১৭৭ রানে গুটিয়ে গেল অজিরা

সফরকারী দলের পক্ষে সর্বাধিক রান করেছেন মানজুস লেবাসচাগনে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: রবীন্দ্র জাদেজার আগুন ঝরানো বোলিংয়ের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হলো অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মাত্র ১৭৭ রানেই গুটিয়ে গেল অজিদের ইনিংস। দুই অঙ্কের রান করতে সফল হয়েছেন মাত্র চার ক্রিকেটার। বাকি চার জন এক অঙ্কের রানেই আটকে গিয়েছেন। ২২ ওভার বল করে মাত্র ৪৭ রানে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে একাই শেষ করে দিয়েছেন জাদেজা। তাঁকে যোগ্য সঙ্গত করেছেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৪২ রান দিয়ে তিন উইকেট নিজের ঝুলিতে পুরেছেন। সফরকারী দলের পক্ষে সর্বাধিক রান করেছেন মানজুস লেবাসচাগনে। অল্পের জন্য অর্ধ শতরান হাতছাড়া হয়েছে তাঁর।

বৃহস্পতিবার নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিংস। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে দাঁড়ায়। দ্বিতীয় ওভারের প্রথম বলে মহম্মদ সিরাজের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন উমর খাওয়াজা। পরের ওভারে মহম্মদ সামির বলে ক্লিন বোল্ড হন ডেভিড ওয়ার্নার। দুই রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান মানজুস লেবাসচাগনে ও স্টিভ স্মিথ। কিন্তু ওই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগে লেবাসচাগনেকে সাজঘরে ফিরে দেন রবীন্দ্র জাদেজা। ১২৩ বলে ৪৯ রান করে ফেরেন অজি ব্যাটার। পরের বলেই ক্রিজে নতুন আসা ম্যাট রেনশ’কে সাজঘরে ফেরান জাদেজা। স্টিভ স্মিথের সঙ্গে জুটি বেঁধে দলের পতন রোধ করার চেষ্টা চালান পিটার হ্যান্ডসকম্ব। স্টিভ স্মিথকে ফিরিয়ে অজি শিবিরে জোর ধাক্কা দেন জাদেজা। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ৫৩ রান সংগ্রহ করেন হ্যান্ডসকম্ব ও অ্যালেক্স কেরি। বল করতে এসে ওই জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন।

দলের বিপদে পরিত্রাতা হয়ে দাঁড়াতে পারেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। ১৪ বলে মাত্র ৬ রান করে অশ্বিনের বলে তিনি সাজঘরে ফেরেন। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং লাইন আপ। দলের স্কোর বোর্ডে পাঁচ রান যোগ হতে না হতেই সাজঘরে ফেরেন টড মুরফি, পিটার হ্যান্ডসকম্ব ও স্কট বোল্যান্ড।

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ভ্রূণ ছিঁড়ে খাচ্ছে কুকুর! চন্দ্রকোণা নার্সিংহোমের সামনে শিউরে ওঠার মতো ঘটনা

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন