লোন পরিশোধ না করলে নগ্ন ছবি ভাইরাল করে দেব! উড়ো ফোনে তৃণাকে হুমকি

যে ব্যক্তি ফোন করেছে বা যে নামে লোন নেওয়া হয়েছে তাঁদের নাম তিনি কখনই শোনেননি। তাই অভিনেত্রী নিজেও চান না, কারও নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ুক।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের সঙ্গে ভক্তদের যোগ সূত্রের এখন অন্যতম মাধ্যমে সোশ্যাল মিডিয়া। যার মাধ্যমে তারকারা যেমন ভক্তদের অনেক কাছাকাছি পৌঁছচ্ছে তেমনি ভক্তরাও সেই সুযোগে একাধিক কান্ড করে বসছেন তারকাদের নাম নিয়ে। গতকালই প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার দ্বারা কিভাবে কুপ্রস্তাব পেয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এবার সোশ্যাল মিডিয়া সম্পর্কিত এক নতুন ঝামেলায় জড়ালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা। সবেমাত্র তাঁর নতুন ধারাবাহিক ‘বালিঝড়’-শুরু হয়েছে। তার মধ্যেই বিপাকে তিনি। বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমকে নায়িকা নিজেই জানালেন যে, হোয়াটসঅ্যাপে তাঁর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

তৃণার কথায়, সকালে তাঁকে একজন ফোন করে বলে, কেউ একজন তাঁর নামে লোন তুলেছে। এমার্জেন্সি নম্বর হিসেবে তাঁর ফোন নম্বরও দেওয়া হয়েছে। এবার যার থেকে ১২, ৩৬৩ টাকা লোন নেওয়া হয়েছে সেই ব্যক্তিই তৃণাকে ফোন করে জানায় টাকাটা অভিনেত্রীকেই চোকাতে হবে। আর সেই টাকা ফেরত না দিলে লোন নেওয়া ব্যক্তির ‘নগ্ন ছবি’ তিনি ফেসবুকে আপলোড করা হবে। তৃণা আরও জানান, তিনি বুঝে উঠতে পারছেন না যে, কীভাবে তাঁর ফোন নম্বর এভাবে ছড়াচ্ছে। যে ব্যক্তি ফোন করেছে বা যে নামে লোন নেওয়া হয়েছে তাঁদের নাম তিনি কখনই শোনেননি। তাই অভিনেত্রী নিজেও চান না, কারও নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ুক। তাই তিনি অবিলম্বে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। যদিও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির নম্বরটি তিনি ব্লক করে দিয়েছেন। তাই সবাইকে বলা, অনলাইন জালিয়াতির থেকে সবাই সতর্ক থাকুন।

আপাতত স্টার জলসার নতুন ধারাবাহিক বালিঝড়ের শ্যুট করছেন তৃণা। চলতি সপ্তাহ থেকেই ধারাবাহিকটির সম্প্রচার শুরু হয়েছে। এদিকে, বেশকিছুদিন ধরে অভিনেত্রীর ডিভোর্সের খবরও ছড়িয়ে পড়ছে। বিয়ের বয়স ২ বছর গড়ানোর আগেই শোনা যাচ্ছে আলাদা হতে চলেছেন দুজন। সেও নিয়েও ভক্তদের মধ্যে চর্চার শেষ ছিলনা। আসলে গত দু’ মাস তৃণার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেখা মেলেনি নীলের। তাই বিচ্ছেদের চর্চাকে উস্কে দিচ্ছে। নীল আপাতত দুবাই ভ্রমণে গিয়েছে একাই, আর তৃণা নতুন ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত। যদিও বিয়ের জন্মদিনে স্বামীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে দেখে স্বস্তি পেয়েছেন তৃনীল ভক্তরা।

HIV আক্রান্ত, স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮