দেশে প্রথম ভূগর্ভে লিথিয়ামের হদিশ মিলল জম্মু-কাশ্মীরে

জানা গিয়েছে, হদিশ পাওয়া খনিতে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম মজুত রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে প্রথম লিথিয়াম খনির (Lithium Reserves )সন্ধান মিলল জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir)। কেন্দ্র সরকারের (Central Government) তরফে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, হদিশ পাওয়া খনিতে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম মজুত রয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই প্রথম দেশে লিথিয়াম সম্পদের খোঁজ পেয়েছে। জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার সালাল-হাইমানা অঞ্চলের খনিতে মজুত রয়েছে ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম।’ উল্লেখ্য ইলেকট্রিক গাড়ির ব্যাটারি (Electric Car’s Battery) তৈরিতে লিথিয়াম (Lithium) ব্যবহৃত হয়। এতদিন বিদেশ থেকেই লিথিয়াম আমদানি করতে হত। খনি মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, লিথিয়াম এবং সোনা-সহ ৫১টি খনিজ ব্লক সংশ্লিষ্ট রাজ্য সরকারকে হস্তান্তর করা হয়েছে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৫১টি মিনারেল ব্লকের মধ্যে ৫টি ব্লক সোনার এবং বাকি ব্লকগুলিতে অন্যান্য খনিজ উপাদান যেমন পটাশ, মলিবডেনাম, বেস মেটাল ইত্যাদি পাওয়া গিয়েছে। জম্মু-কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, ঝাড়খণ্ড, কর্নাটক, মধ্য প্রদেশ, ওড়িশা, রাজস্থান, তামিলনাড়ু ও তেলঙ্গানা মিলিয়ে মোট ১১টি রাজ্যে এই মিনারেল ব্লকের খোঁজ পাওয়া গিয়েছে। ২০১৮-১৯ সাল থেকে এখনও পর্যন্ত জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া পরীক্ষা নীরিক্ষা করে এই ব্লকগুলি চিহ্নিত করেছে।

এগুলি ছাড়াও কয়লা ও লিগনাইট মিলিয়ে মোট ৭৮৯৭ মিলিয়ন টন সম্পদ নিয়ে ১৭টি রিপোর্ট বানানো হয়েছে, যেগুলি কয়লা মন্ত্রকের কাছে হস্তান্তর করা হয়েছে। জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া মিনারেল বা খনিজ নিয়ে মোট ১১৫টি প্রকল্প এবং সার খনিজের উপরে ১৬টি প্রকল্পে কাজ করছে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের