রাজ্যপাল সরছেন! দাবি শুভেন্দু ঘনিষ্ঠদের

রটেছে, বঙ্গের নয়া রাজ্যপাল হচ্ছেন, আরিফ মোহাম্মদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান রাজ্যপাল (GOVERNOR) সিভি আনন্দ বোসের সঙ্গে বঙ্গ বিজেপির বনিবনা হচ্ছে না। রাজ্যের শাসক শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যপাল নিরপেক্ষ। বিজেপি ঘেঁষা নন বলেই তাঁকে নিয়ে বিজেপির আপত্তি। উল্লেখ্য, বর্তমান রাজ্যপালের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছে বঙ্গ বিজেপি। এমনকি বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে রাজ্যপালের বক্তব্যের সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভও দেখিয়েছেন গেরুয়া শিবিরের বিধায়করা। সম্প্রতি না কি, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠরা দাবি করছেন, সরানো হচ্ছে রাজ্যপালকে!

তৃণমূলের অভিযোগ ছিল, বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় ছিলেন বিজেপি ঘনিষ্ঠ। একাধিকবার প্রকাশ্যে এসেছে শাসক শিবির ও জগদীপ ধনখড়ের বিরোধ। বিজেপির দাবি ছিল, ওঁ নিরপেক্ষ। বাংলা থেকে তাঁর বিদায়ের পরে রাজ্যপালের দায়িত্ব সামলেছিলেন লা গণেশন। তাঁর সঙ্গে রাজ্যের সুসম্পর্ক ছিল। তবে তা নিয়েও ক্ষোভ ছিল বঙ্গ বিজেপির। বর্তমান রাজ্যপালের সঙ্গে রাজ্যের সুসম্পর্ক। মুখ্যমন্ত্রী, বাংলা নিয়ে তাঁর গলায় বারবার শোনা গিয়েছিল প্রশংসা। শনিবার বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দীর্ঘ ২ ঘণ্টা ধরে। আর তার কিছুক্ষণ পরেই রাজভবন থেকে বিবৃতি এল। সুকান্তের দাবি করা কথাই যেন ফুটে উঠল সেই বয়ানে।

অন্যদিকে শোনা যাচ্ছে শুভেন্দু ঘনিষ্ঠরা না কি রটাচ্ছে, বঙ্গের নয়া রাজ্যপাল হচ্ছেন আরিফ মোহাম্মদ। উল্লেখ্য, তিনি কেরালার রাজ্যপাল। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ, রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকার জন্যই কি সরতে হবে রাজ্যপালকে? তার উত্তর দেবে সময়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর