নিউটনে স্কুল বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: বিধাননগর কমিশনারেটের অন্তর্গত নিউ টাউনে স্কুল বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। বাস এবং বাসের চালক আটক। পুলিশ সূত্রে খবর, নিউটাউনে স্কুল বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়। তার নাম জাকির শেখ (৫৮) । উত্তর দিনাজপুরের(Uttardinajpur) বাসিন্দা। নিউটাউনে(Newtown) যাত্রাগাছি এলাকায় ভাড়া থাকতেন। আজ সকাল বেলা যখন সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন, ঠিক সেই সময় নিউ টাউনের অ্যাক্সিস মল সিগন্যালের কাছে একটি বাস ধাক্কা মারে তাকে।

আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় ।এরমধ্যেই নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ বাস এবং বাসের চালককে আটক করে নিউ টাউন থানার হাতে তুলে দেয়। নিউটাউনে পথ দুর্ঘটনা ঠেকাতে বসানো হয়েছে স্পিড বেকার। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় রয়েছে ক্যামেরা, সতর্কীকরণ বোর্ড।বেপরোয়াভাবে দ্রুতগতিতে যেসব যানবাহন যাতায়াত করে তাদের প্রতিনিয়ত জরিমানা করে ট্রাফিক বিভাগ। কিন্তু তারপরেও মাঝেমধ্যে সাইকেল ও মোটরসাইকেল চালকদের দুর্ঘটনা কবলে পড়তে হয়। কখনো কখনো প্রাণহানির ঘটনা ঘটে।বিধাননগর কমিশনারের পক্ষ থেকে পথ দুর্ঘটনা ঠেকাতে এবং প্রাণহানি রুখতে সেভ ড্রাইভ সেফ লাইফ (Save Drive Safe Life) কর্মসূচি নেওয়া হয় একাধিকবার।

নিউ টাউন এলাকায় সাইকেল সহ ধীরগতির যানবাহন চলাচল নিষিদ্ধ ।একই সঙ্গে দুর্ঘটনা ঠেকাতে গরু বিচরণ উপরেও রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু তারপরেও হুশ ফেরে নি একশ্রেণীর মানুষ জনের।অন্যদিকে কলকাতার হরিদেবপুরে(Haridevpur) মোটরসাইকেল পথ দুর্ঘটনায় মৃত্যু স্কুল ছাত্রীর। মৃত ছাত্রীর নাম সুস্মিতা সর্দার ।( ১৫ বছর) ক্লাস নাইনের এর ছাত্র,. বাঁশদ্রোণী এলাকায় বাড়ি। মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে আসছিল। তিন জন ছিল একটি মোটরসাইকেলে। মিনারেল ওয়াটারের একটি গাড়ি ধাক্কা মারে ওই মোটরসাইকেলে । ৩ জন ছিটকে পড়ে। অপর বন্ধু ২ জন আহত হলেও ছাত্রীর মৃত্যু হয় হরিদেবপুরের ওই সজনেবেড়িয়ার ঘটনাস্থলে।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন