চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বসন্তের মঙ্গল ও বুধে ফের ব্যাটিং করবে শীত

নিজস্ব প্রতিনিধি:বঙ্গে গত কয়েকদিন ধরে ঠান্ডা উধাও। দুপুরে কিংবা রাতের দিকে অনেকের বাড়িতেই চালাতে হচ্ছে ফ্যান । আপাতত গায়ে নেই গরম জামা। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Office) আশঙ্কার কথা শোনালো। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল এবং তার পরের দিন বুধবার এই দুদিন গোটা রাজ্যে ফের তাপমাত্রা কমবে। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা কমবে আগামীকাল মঙ্গলবার রাতে।

প্রায় তিন ডিগ্রী তাপমাত্রার পতন ঘটবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবার এই খবর জানান । তিনি বলেন, ফের বৃহস্পতিবার থেকে আবার রাজ্যে ঠান্ডার প্রভাব কমবে। বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ সব জায়গাতেই যেটা মিনিমাম টেম্পারেচার তার থেকে আরেকটু নামার সম্ভাবনা থাকছে অর্থাৎ পারা পত্তনের সম্ভাবনা থাকছে ।ঠান্ডা বাড়বে দু থেকে তিন ডিগ্রি।

১৪ ফেব্রুয়ারি Valentine’s Day -তে এবং ১৫ ফেব্রুয়ারি এই ঠান্ডা অনুভব করা যাবে। আবার ১৬ তারিখ থেকে টেম্পারেচার গ্রাজুয়েলি আস্তে আস্তে বাড়তে থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ কোন জায়গাতেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার এবং কোচবিহারে মাঝারি কুয়াশা সম্ভাবনা থাকবে আগামী ৪৮ ঘণ্টাতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামীকাল ১৪ তারিখ একটু টেম্পারেচার কমবে। ম্যাক্সিমাম ফলটা কালকেই হওয়ার সম্ভাবনা ।১৬ তারিখের পর থেকে তাপমাত্রা গোটা রাজ্যে বাড়তে থাকবে। অর্থাৎ বসন্তে প্রকৃতির খামখেয়ালিপনায় এই তাপমাত্রা বাড়া – কমার খেলা বজায় থাকছে আপাতত।

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ