Loading live market data...
Loading active stocks...
Connecting...

তিন মাসের মধ্যে সর্বোচ্চ, জানুয়ারিতে খুচরো মূল্যস্ফীতি ৬ দশমিক ৫২ শতাংশ

সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত এক রিপোর্টেই এ কথা জানানো হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুই মাস বাদেই উধাও স্বস্তি। রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সহনশীলতাকে ছাড়িয়ে গেল জানুয়ারি মাসের খুচরোর মূল্যস্ফীতি। ডিসেম্বর মাসে যেখানে খুচরোর মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭২ শতাংশ, তা নতুন বছরের প্রথম মাসে এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫২ শতাংশে। আজ সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত এক রিপোর্টেই এ কথা জানানো হয়েছে।

গত বছরের শুরু থেকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে নাভিঃশ্বাস উঠেছিল দেশের সাধারণ মানুষের। খাদ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বেলাগাম হয়ে উঠেছিল।  মুদ্রাস্ফীতি রুখতে গত মে মাস থেকে বেশ কয়েকবার রেপো রেট বাড়ানোর পথে হাঁটে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনকী মূল্যবৃদ্ধের সহনশীলতার মাত্রা ৬ শতাংশে বেঁধে দেয়। গত বছরের নভেম্বরে স্বস্তি দিয়ে প্রথম বার রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৬ শতাংশ সহনসীমার নীচে নেমেছিল খুচরো পণ্যের মূল্যবৃদ্ধি। এগারো মাসে যা ছিল সর্বনিম্ন। এমনকি ওই মাসে পাইকারি বাজারেও মূল্যবৃদ্ধির হার একুশ মাসের মধ্যে সর্বনিম্ন ৫.৮৫ শতাংশ দাঁড়িয়েছিল। ফলে খানিকটা হলেও স্বস্তিতে ছিল মোদি সরকার। ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি সামান্য কমাতে সেই স্বস্তি আরও বাড়ে। গত মাসে আরও এক দফায় রেপো রেট কমায় রিজার্ভ ব্যাঙ্ক।

কিন্তু নতুন বছরের প্রথম মাসে ফের ঊর্ধ্বমুখী নিত্যপ্রয়োজনীয় জিনিসের খুচরো মূল্যবৃদ্ধি। গত ডিসেম্বর মাসে যেখানে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ছিল ৪ দশমিক ১৯ শতাংশে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশে। অর্থা‍ৎ এক মাসে খাদ্যপণ্যের দাম ৪০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে।

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত