শীতের পুরোপুরি বিদায় কবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

তবে শনিবার থেকে মহানগরে শীত বিদায় নিলেও, জেলার ক্ষেত্রে ভোরের দিকে এবং সন্ধ্যার পরে হালকা ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী শনিবার শিবরাত্রি (Shiv Ratri)। আর এই দিন থেকেই শহর কলকাতা (Kolkata) থেকে বিদায় নেবে শীত। মঙ্গলবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবার থেকে মহানগরে শীত বিদায় নিলেও, জেলার ক্ষেত্রে ভোরের দিকে এবং সন্ধ্যার পরে হালকা ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার থেকে এ বছরের মত কলকাতা থেকে শীত বিদায় নেবে। হাওয়া অফিসের তরফে বলা হয়, মঙ্গলবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় কলকাতায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। তবে ২৪ ঘন্টা পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। আগামী ১০ দিনের মধ্যে কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার কোনও সম্ভাবনা নেই। ১৮ ফেব্রুয়ারির পর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়ার উপরে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে কলকাতায় শীতের বিদায়ঘন্টার বিষয়ে হাওয়া অফিস জানালেও, জেলার ক্ষেত্রে শীত আপাতত পুরোপুরি বিদায় নিচ্ছে না তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, জেলার তাপমাত্রা আমাদের কলকাতার থেকে দু-তিন ডিগ্রি কম থাকে। ফলে সেখানে ভোরের দিকে আর রাতের দিকে ঠান্ডার একটু আমেজ থাকবে। আপাতত কলকাতা, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক