বাংলার গর্ব! অস্কারে নাম দেওয়ার জন্যে আমেরিকার ৭৫ টি হলে মুক্তি পাচ্ছে ‘দোস্তজি’

এই ছবি কানাডার ১৭টি শহর, অস্ট্রেলিয়ার ১০টি শহর, নিউজিল্যান্ড, দুবাই, আবু ধাবি, শারজাহ, ইত্যাদি জায়গাতেও মুক্তি পাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরের নভেম্বরে মুক্তি পায় বন্ধুত্বের এক নতুন উপাখ্যান বাংলার দোস্তজি। প্রসূন চট্টোপাধ্যায়ের পরিচালিত এই ছবিতে উঠে এসেছিল দুই গ্রাম্য শিশুর নিখুঁত বন্ধুত্বের কথা। ছবিটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই মন জয় করে নিয়েছিল ৯ থেকে ৯০ সবার। এবার ছবি ঘিরে আরও একটি সুখবর দিলেন ছবির পরিচালক। ৯৬ তম অস্কারে ছবিটির নাম দেওয়া হয়েছিল, সেই কারণেই আমেরিকায় মুক্তি পাচ্ছে দুই ক্ষুদের নস্টালজিক বাংলা ছবি ‘দোস্তজি’। আগামী মাসেই অস্কার অনুষ্ঠিত হবে হলিউডের ডলবি হলে। সেখানে ইতিমধ্যেই ভারতের দুটি তথ্যচিত্র নমিনেশন পেয়েছে এবং সেরা সঙ্গীতের জন্যে নমিনেশন পেয়েছে ‘RRR’-এর ‘নাটু নাটু’।

বাঙালি পরিচালক শৌনক সেনের অল দ্যাট ব্রিদজ এবং গুণীত মুঙ্গের হুইস্পার এলিফ্যান্ট-নামক দুটি তথ্যচিত্র পূর্ণদৈর্ঘ্য ছবি বিভাগে মনোনীত হয়েছে। সত্যজিৎ রায়ের পর আবার কোনও বাঙালি পরিচালকের হাতে আসতে চলেছে অস্কার। সেই আনন্দের মাঝেই বাঙালিদের কাছে আরও এক খুশির খবর পৌঁছল। প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত ছবিটি আগামী ১৭ মার্চ আমেরিকা যুক্তরাষ্ট্রের ২৬টি রাজ্যের ৭৫টি হলে মুক্তি পাবে। এমন কথাই জানানো হয়েছে ভ্যারাইটির তরফে। সেই কথাই দোস্তজির পরিচালক ফেসবুকে পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। শুধু তাই নয়, এই ছবি কানাডার ১৭টি শহর, অস্ট্রেলিয়ার ১০টি শহর, নিউজিল্যান্ড, দুবাই, আবু ধাবি, শারজাহ, ইত্যাদি জায়গাতেও মুক্তি পাবে। প্রসূন সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর পোস্টে লেখেন, ‘আপনাদের সবার থেকে অফুরান ভালোবাসা পেয়েছি। এই সাহায্য, ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। চিয়ার্স টিম!’

এটাই প্রথম নয় এর আগে ‘দোস্তেজি’-র দুই খুদে নায়ক আশিক শেখ এবং আরিফ শেখ ২০২২-এর ‘মালয়েশিয়া গোল্ডেন গ্লোবাল অ‌্যাওয়ার্ড’-এ সেরা অভিনেতার খেতাব জিতেছে। এছাড়াও ‘ইউনেস্কো’র ‘সিফেজ’ পুরস্কার, মালয়েশিয়ায় ছয়টি নমিনেশন রয়েছে এই ছবির হাতে। আঠারোটি দেশ ঘুরে সাতটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এই ছবি। উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বই হামলার প্রেক্ষাপটে মুর্শিদাবাদের ডোমকল গ্রামের দুই ছেলের নিষ্পাপ বন্ধুত্ব ঘিরে নির্মিত হয়েছে এই ছবিটি।

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির