উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের কথা ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বিপুল নিয়োগ হবে স্বাস্থ্যে। তবে সবই চুক্তিভিত্তিক। আজ, বুধবার তেমনটাই ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্যে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। তাকে সচল রাখতে আপাতত চুক্তিভিত্তিক নিয়োগেই জোর দিচ্ছেন মন্ত্রী। এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘গ্রামীণ হাসপাতালে বহু শূন্য পদ রয়েছে। ফলে চিকিৎসক, নার্সিং স্টাফ এবং স্বাস্থ্য কর্মীদের নিয়োগ করা হবে। স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখতেই অস্থায়ী রূপে এই চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। যাতে দ্রুত সবটা করা যায়। নইলে সমস্যা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায়।’

২০০০ এর বেশি ডাক্তার, দশ হাজার নার্সিং স্টাফ, চল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ হতে চলেছে। আগামিকাল, বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বৈঠক হবে। পুরো বিষয়টি আগামী দু’দিনের মধ্যে শুরু হয়ে যাবে। সামনের সপ্তাহ থেকে নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নতুনভাবে গঠিত হয়েছে। পূর্বতন সরকারের এই বোর্ডে থাকতেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। চেয়ার বিশেষে তৈরি হয়েছে নতুন সরকারের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। দুর্নীতি মুক্ত হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তৈরি করা হয়েছে। রাজনৈতিক কোনও প্রভাব নেই সেই বোর্ডে।’

আরও পডুন: ২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

কিন্তু কেন অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ? উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া হয়। সেই পথে গেলে এই মুহূর্তে দেড় বছর সময় লাগবে স্থায়ী ডাক্তার পেতে। নার্সিং স্টাফ, স্বাস্থ্য কর্মীদের নিয়োগ প্রক্রিয়া ছয় থেকে আট মাস সময় লাগবে। সেটাও হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। বেশি দেরি হলে সমস্যা দেখা যাবে। যতদিন পর্যন্ত না স্থায়ী রূপে চিকিৎসক নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত চুক্তিভিত্তিক ভাবেই সবকিছু হবে। নার্সিং স্টাফের ক্ষেত্রেও একই নিয়ম।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের