চুল কাটেন সপ্তাহে তিনদিন, প্রতিবারে খরচ ২৪ হাজার পাউন্ড

বছরে চুলের জন্য খরচ মোটা টাকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কেউ ভালোবাসেন খেতে। কেউ ভালোবাসেন স্টাইল করতে। মেসি, রোনাল্ডো বা নেমারের কথাই ধরা যাক।  নেমার তো নিজের নাপিতকেও কাতার নিয়ে গিয়েছিলেন। ম্যাচ শুরুর আগে নতুন স্টাইল। যার পকেটের জোর যেমন সে তেমনই ভাবেই খরচ করে। তবে যে খবরের সূত্রে এই গৌড়চন্দ্রিকা, তিনি বাকিদের ছাপিয়ে গিয়েছেন। এই ফুটবলার সপ্তাহে তিনবার চুল কাটেন। আর প্রতিবার দিতে হয় ২৪ হাজার পাউন্ড। এক সপ্তাহে শুধু চুলের পিছনে খরচ ৭২ হাজার পাউন্ড।

চুলের প্রতি ভালোবাসা মিকাহ রিচার্ডের। ম্যাঞ্চেস্টার সিটি, অ্যাস্টন ভিলার হয়ে বেশ কয়েকবার মাঠে নামতে দেখা গিয়েছে। বর্তমানে ফুটবল বিশেষজ্ঞের ভূমিকায়। সিবিএস চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের সম্প্রচারের জন্য মিকাহকে মোটা টাকা দেওয়া হয়। সম্প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ক্যাটে অ্যাবডো। কথা প্রসঙ্গে ক্যাটে তাঁর চুলের প্রশংসা করেন। জানতে চান এই সুন্দর চুলের রহস্য। হাসতে হাসতে সে বলে, সপ্তাহে সে সেলুনে যায় তিনবার। প্রতিবার চুলের জন্য তাঁকে দিতে হয় ২৪ হাজার পাউন্ড। ক্যাটের মনে হয়েছিল, তিনি ভুল শুনেছেন। তাই, দ্বিতীয়বার ফের এক প্রশ্ন করেন। উত্তর শুনে সে কার্যত থ।

থ হওয়ার মতো আরও খবর রয়েছে। ফুটবলের মরসুম শুরু সেলুনে যাওয়া আরও বেড়ে যায়। একবার  হিসেব করে দেখেছে, ৫২ সপ্তাহের মধ্যে সে সেলুনে গিয়েছিল ৪২ সপ্তাহ।

এই জন্য বলে বোধহয় টাকা থাকলে ভূতের বাপেরও শ্রাদ্ধ হয়।

আরও পডু়ন নাপিতকে কাতার নিয়ে গেলেন নেইমার, কিন্তু কেন?  

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি