ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরেই টাইগারদের অধিনায়ক তামিম ইকবাল

টাইগারদের ওয়ানডে স্কোয়াডে একমাত্র নতুন মুখ তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না তামিম ইকবাল। ইংল্যান্ডের বিরুদ্ধে ফের দলে ফিরেছেন। অধিনায়কত্বও ফিরে পেয়েছেন। ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। টাইগারদের ওয়ানডে স্কোয়াডে একমাত্র নতুন মুখ তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়।

তিনটি ওয়ান ডে ও তিনটি টি টুয়েন্টি খেলতে চলতি মাসেই ঢাকায় আসছে ইংল্যান্ড দল। আগামী পয়লা মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওই সিরিজের জন্য বৃহস্পতিবার ১৪ জনের জাতীয় দল ঘোষণা করা হয়েছে। গত ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে থাকা পাঁচজন বাদ পড়েছেন। তারা হলেন- উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, পেসার শরিফুল ইসলাম, টপ অর্ডার এনামুল হক বিজয়, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও মিডল অর্ডার ইয়াসির আলী রাব্বি। দলে নেওয়া হয়েছে তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়কে।

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছেন তরুণ প্রতিভাবান খেলোয়াড়। ১৩ ম্যাচে ৫টি অর্ধশতরান সহ ৪০৩ রান করেছেন। গড়  প্রায় ৩৭ আর স্ট্রাইকরেট ১৪০-এর উপর। বিপিএলে রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে দলে কারা ঠাঁই পেলেন-

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয় ।

 

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি