মদ্যপ অবস্থায় পৃথ্বী-কে হেনস্থা, ৪ দিনের জেল হেফাজত ইনফ্লুয়েন্সার স্বপ্নার

টনাটি বুধবার সকালে হলে বৃহস্পতিবার সন্ধ্যায় গিল-সহ তাঁর ৬ জন পুরুষ বন্ধুদের হেনস্থা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই তারকাদের মাঝে মধ্যেই রাস্তা-ঘাটে ঘুরে বেড়াতে দেখা যায়। এবং তাঁদের আনাগোনা প্রকাশ্যে এনে দেয় মুম্বই পাপারাজ্জিরা। যার কারণে মাঝে মধ্যেই বিপাকে পড়েন তারকারা। এ না হয় গেল পাপারাজ্জিদের কথা, কিন্তু ভক্তরাও কম যায়না। প্রিয় তারকাকে সামনে দেখলেই ছুটে আসেন। কখনও বিমানবন্দর তো কখনও রাস্তায়। কোনও কোনও ভক্তরা দূর থেকে দেখে সন্তুষ্ট থাকলেও কিছু কিছু নাছোড় বান্দা ভক্তরা ছবি তোলাকে উদ্দেশ্য করে তারকাদের গায়ের উপর উঠে যান। এতে ভীষণই অস্বস্তির মধ্যে পড়ে যান তারকারা। কোনও কোনও সময়ে পাবলিসিটি খারাপ হওয়ার লক্ষ্যে তৎক্ষণাৎ কিছুই বলতে পারেন না তারকারা।

আবার কোনও কোনও সময়ে ভক্তদের কথা না শুনলে হেনস্থার সম্মুখীন হতে হয় তারকাদের। বর্তমানে ক্রিকেটার পৃথ্বীর সঙ্গে স্বপ্না গিলের খারাপ আচরণ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বুধবার মুম্বইয়ের সান্টাক্রুজ এলাকার একটি হোটেলে খেতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ। সেখানেই বন্ধুদের সঙ্গে খেতে যান স্বপ্না গিল। তিনি পৃথ্বীর সঙ্গে ছবি তুলতে চাইলে ক্রিকেটার তাতে অস্বীকার করেন। তারপরই তাঁর উপর হামলা চালান এই মহিলা। স্রেফ রাগের বশে নাকি নিজের ভিডিও ভাইরাল করার জন্যে তিনি এমনটা করলেন?

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না, তাই যেকোনো মুহূর্তই ‘কনটেন্ট’ বানানোর উদ্যোগে তিনি! তাই হয়ত নিজেকে ভাইরাল করার উদ্দেশ্যে এমন টা করতে পারেন তিনি। এদিন পৃথ্বীকে দেখা মাত্রই স্বপ্না বারবার উত্যক্ত করতে থাকেন তাঁকে। ফটো তুলতে যান। এরপর পৃথ্বী ফটো তুলতে অস্বীকার করলে ক্রিকেটার হোটেল কর্মীদের ডেকে স্বপ্নাদের বিরুদ্ধে অভিযোগ জানায়। এরপর রেগে গিয়ে স্বপ্না তাঁর দলবল নিয়ে বেসবল ব্যাট দিয়ে পৃথ্বীর গাড়ির কাঁচ ভেঙে দেয়। এরপর ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং পুলিশ গ্রেপ্তার করে ৭ জনকে। সোশ্যাল মিডিয়া প্রভাবশালী স্বপ্না গিলকে ২০ ফেব্রুয়ারি পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি বুধবার সকালে হলে বৃহস্পতিবার সন্ধ্যায় গিল-সহ তাঁর ৬ জন পুরুষ বন্ধুদের হেনস্থা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন স্বপ্না মদ্যপ অবস্থায় ছিলেন।

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?