চার গোল হজম করে আর্সেনালকে জিতিয়ে দিলেন মার্তিনেস

অ্যাস্টন ভিলাকে ৪-২ গোলে হারিয়ে ফের প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এলো আর্সেনাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কাতার বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত খেলে নায়কের মর্যাদা পাওয়ার পর থেকেই ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। শনিবার রাতে প্রিমিয়ার লিগে আর্সেনালের কাছে শুধু চার গোল হজম করলেন না, নিজেদের জালেও বল ঢুকিয়ে দিলেন। একাই দায়িত্ব নিয়ে জিতিয়ে দিলেন গ্যাব্রিয়েল মাতিনেল্লিদের। আর এদিন অ্যাস্টন ভিলাকে ৪-২ গোলে হারিয়ে ফের প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে এলো আর্সেনাল।

আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছিল গানার্সদের। তাই এদিন অ্যাস্টন ভিলার বিরুদ্ধে সতর্ক হয়ে মাঠে নেমেছিল। কিন্তু ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় আর্সেনালকে। পঞ্চম মিনিটেই দারুণ এক বাঁকানো শটে গোল করেন ওয়াটকিনস। তবে সমতায় ফিরতে বেশি দেরি করেনি আর্সেনালও। ১৬ মিনিটের মাথায় বক্সে থাকা চারজনে মধ্যে বল পেয়ে যান সাকা। হাফ ভলিতে জাল খুঁজে নিতে ভুল করেননি। ৩১ মিনিটে ফের এগিয়ে যায় ভিলা। কামারাকে লক্ষ্য করে বক্সে বল বাড়ান মোরেনো। বল চলে যায় কুতিনিয়োর কাছে। লক্ষ্যভেদ করতে ভুল করেননি  ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রথমার্ধেই পিছিয়ে থেকে মাঠ ছাড়তে হয় আর্সেনালকে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোল শোধের জন্য ঝাঁপায় গার্নাসরা। ৫৬ মিনিটে এনকেতিয়াহের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। ৬১ মিনিটে মার্টিন ওডেগার্ডের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জালে পাঠান জিনচেঙ্কো। নির্ধারিত সময়ে ২-২ গোলে ম্যাচ ড্র ছিল। কিন্তু ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জর্জিনিয়োকে বল বাড়ান মার্তিনেল্লি। বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন ইতালিয়ান মিডফিল্ডার। বল বারে লেগে ফিরে আসলেও মার্তিনেসের মাথায় লেগে জালে ঢুকে যায়। তার আত্মঘাতী এই গোলে এগিয়ে যায় গানার্সরা। পাঁচ মিনিট পর কর্নার কিকের সময় আর্সেনালের অর্ধে পৌঁছান মার্তিনেস। কিন্তু কিক থেকে উড়ে আসা বল ভিয়েরা নিয়ন্ত্রণে নিয়ে পাস দেন মার্তিনেল্লিকে। টেনে এনে ফাঁকা পোস্টে সহজেই বল পাঠান এই ব্রাজিলিয়ান।  ২৩ ম্যাচে ১৭ জয়ে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। আর ২৮ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা ১১ নম্বরে।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!