‘সুযোগ পেলে নিশ্চয়ই অভিনয় করব’, ফের প্রাক্তনের সঙ্গে জুটি বাঁধতে চান সৌরভ

তবে সৌরভের অনস্ক্রিন জোড়িদার হিসাবে অনেকটাই এগিয়ে মধুমিতা সরকার।ক্যামেরার সামনে হোক বা পেছনে, এক সময়ে এই জুটির রসায়ন মুগ্ধ করেছিল বাংলা টেলিভিশনের দর্শকদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময় টলিউডের মোস্ট ‘হ্যাপেনিং কপল’ ছিলেন সৌরভ-মধুমিতা। জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’ চলার সময়েই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে আড়ালে আইনি বিয়ে (২০১৫) সেরে নেন টলিউডের ‘পাখি’। কিন্তু তাঁদের সংসারের চার বছর ঘুরতে না ঘুরতেই ২০১৯-এর শেষের দিকেই প্রকাশ্যে আসে পারস্পরিক বোঝাপড়া না হওয়ার কারণে বিচ্ছেদের পথে হাঁটছেন টলিউডের জনপ্রিয় দম্পতি। তা সকলকে চমকে দিয়েছিল! সৌরভ টেলিভিশনের জনপ্রিয় মুখ হলেও বর্তমানে ক্যামেরার পিছনেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সৌরভ।

ইতিমধ্যেই ‘জাপানি টয়’, ‘ধানবাদ ব্লুজ’, ‘শব্দ-জব্দ’র মতো একাধিক ওয়েবসিরিজ পরিচালনা করেছেন মধুমিতার প্রাক্তন। তাতে বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। ‘সবিনয় নিবেদন’, ‘বধূ কোন আলো লাগল চোখে’, ‘মেম বউ’—এর মতো একাধিক হিট মেগা তাঁর ঝুলিতে। যদিও পরিচালনার দিকেই বেশি ঝোঁক তাঁর। আর পরিচালক হিসেবেও তিনি বেশ সফল। সদ্যই জি ফাইভে রিলিজ করেছে ‘শ্বেতকালী’ সিরিজ। যেখানে ঐন্দ্রিলার পাশাপাশি অভিনয় করেছেন সৌরভও। বহুদিন পরে তাঁকে অভিনয় করতে দেখেও খুশি তাঁর অনুগামীরা। বরাবরই সৌরভ তাঁর নিজের পরিচালিত সিরিজে মুখ দেখাতে রাজি নন। ‘শ্বেতকালী’ সিরিজে দীর্ঘদিনের বন্ধু ঐন্দ্রিলার সঙ্গে কাজ করতে পেরে খুশি সৌরভ। প্রথমবার জুটি বাঁধলেন তিনি ঐন্দ্রিলার সঙ্গে।

তবে সৌরভের অনস্ক্রিন জোড়িদার হিসাবে অনেকটাই এগিয়ে মধুমিতা সরকার।ক্যামেরার সামনে হোক বা পেছনে, এক সময়ে এই জুটির রসায়ন মুগ্ধ করেছিল বাংলা টেলিভিশনের দর্শকদের। তবে মধুমিতার সঙ্গে ফের অভিনয়ের সুযোগ পেলে কি করবেন সৌরভ? অভিনেতার জবাব, ‘আমার কোনও অসুবিধা নেই।’ ব্যক্তিগত জীবন কখনই পেশাগত জীবন দখল করতে পারেনা। সৌরভের কথায়, ‘অনেকদিন আমরা আলাদা থাকি, কোনও পরিচালক যদি মনে করেন একসঙ্গে আমাদের দিয়ে কাজ করাবে, তাহলে আমার কোনও সমস্যা নেই’।সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর সৌরভ দাসের সঙ্গে প্রেমে লিপ্ত ছিলেন মধুমিতা। তবে সেই সম্পর্কের গুঞ্জন এখন অতীত। এখন মধুমিতা একেবারেই সিঙ্গেল।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ