পয়সা ফেললেই ফেসবুক, ইনস্টাগ্রামে মিলবে ব্লু টিক, খরচ কত জানেন?

চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হচ্ছে ফেসবুকের ব্লু টিক সাবস্ক্রিপশন পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: টুইটার কর্ণধার ইলন মাস্কের দেখানো পথে হেঁটে এবার ফেলো কড়ি মাখো তেল নীতি নিলেন মেটা কর্ণধার মার্ক। সংস্থার জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ আর ‘ইনস্টাগ্রামে’ এখন থেকে পয়সা ফেললেই মিলবে ফেরিভায়েড অ্যাকাউন্টের স্বীকৃতি নীল চিহ্ন বা ব্লু টিক। তার জন্য মাসে খরচ করতে হবে ১১ দশমিক ৯৯ ডলার থেকে ১৪ দশমিক ৯৯ ডলার। অর্থা‍ৎ ভারতীয় মুদ্রায় ‘ব্লু টিক’ এর জন্য খরচ করতে হবে ৯৯৩ টাকা থেকে ১,২৪১ টাকা। চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে নয়া পরিষেবা।

টুইটার অধিগ্রহণের পরেই ব্যবহারকারীদের জন্য মাসে ১১ ডলার বা প্রায় ৯০০ টাকার বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট মিলবে বলে ঘোষণা করেছিলেন টেসলা কর্ণধার ইলন মাস্ক। সংস্থার কোষাগার ভরাতেই ওই অভিনব ব্যবসায়িক সিদ্ধান্ত নিয়েছিলেন ধুরন্ধর ব্যবসায়ী হিসেবে পরিচিত মাস্ক। তাঁর দেখানো পথে হেঁটে রবিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ‘ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম’ এর জন্য পয়সার বিনিময়ে ব্লু টিক পাওয়ার কথা জানিয়েছেন মেটা কর্ণধার মার্ক জুকারবার্গ।

ফেসবুক অ্যাকাউন্টে মেটা কর্ণধার জানিয়েছেন, ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্লু টিক সাবস্ক্রিপশন প্রথমে ওয়েব ও আইওএস ব্যবহারকারীদের জন্য চালু হবে। এর জন্য ওয়েব ব্যবহারকারীদের খরচ হবে মাসে ১১ দশমিক ৯৯ ডলার আর আইওএস ব্যবহারকারীদের দিতে হবে ১৪ দশমিক ৯৯ ডলার। ১৮ বছরের ঊর্ধ্বে থাকা ব্যবহারকারীরাই শুধুমাত্র  ব্লু টিক সাবস্ক্রিপশন পাবেন। তবে বাণিজ্যিক কারণে যারা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাদের আপাতত এই সাবস্ক্রিপশন দেওয়া হবে না বলে জানিয়েছেন মেটা সিইও। তাছাড়া আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলির ক্ষেত্রে ব্লু টিক ব্যবহার করতে মাসে কত খরচ হবে তাও খোলসা করেননি তিনি।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া