মোদির পাশে বসে রোহিত- কামিন্সদের দ্বৈরথ দেখবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে আগামী ৮ মার্চ নয়াদিল্লি আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৯ মার্চ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ টেস্টে খেলতে নামছে ভারত আর অস্ট্রেলিয়া। আর ওই ম্যাচের সাক্ষী থাকতে উড়ে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ। ভারতের প্রধানমন্ত্রীকে পাশে নিয়েই রোহিত শর্মা ও প্যাট কামিন্সদের দ্বৈরথের সাক্ষী থাকবেন তিনি।

গত বছরের মে মাসেই স্কট মরিসনকে হঠিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন অ্যান্টনি আলবানেজ। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক যথেষ্টই বন্ধুত্বের। আর সেই কারণেই গত শনিবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ক্যানবেরায় গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে এসেছেন। সফরের সময়ে কী-কী চুক্তি হবে তা নিয়েও প্রাথমিক আলোচনা সেরেছেন। জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরেই আলবানেজ এক টুইটে আগামী মাসে নয়াদিল্লি সফরে আসার কথা জানান। তাঁর সফরে দুই দেশের মধ্যে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাপ্রকাশ করেন।

সোমবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, তিন দিনের সফরে আগামী ৮ মার্চ নয়াদিল্লি আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করবেন তিনি। সফর চলাকালীন দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হবে। ৯ মার্চ নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমদাবাদে উড়ে যাবেন আলবানেজ। মোতেরা স্টেডিয়ামে ওই দিন চতুর্থ তথা শেষ টেস্টে মুখোমুখি হবেন রোহিত শর্মা-প্যাট কামিন্সরা। দুই প্রধানমন্ত্রী পাশাপাশি বসে দু’দলের দ্বৈরথ দেখবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে গোহারা হেরেছে অজিরা। নাগপুরের পর দিল্লি টেস্টেরও ফয়সালা হয়েছে তিন দিনে।

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ

‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শাড়ি, ধুতিই পরা উচিত’, মন্তব্য দিলীপ ঘোষের

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

‘১৬ ডিসেম্বর বাংলাদেশ দখল করব,’ বিস্ফোরক দাবি অর্জুনের

যাদবপুরে বেপরোয়া গাড়ির ধাক্কায় জখম রিকশাচালক সহ কয়েক জন, গণপিটুনি চালককে

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি