আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে বসছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। মাস্টারকার্ডের প্রাক্তন প্রধান নির্বাহী আধিকারিক তথা ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব সামলানো ৬৩ বছর বয়সী বাঙ্গাকে বৃহস্পতিবার বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ১৬ ফেব্রুয়ারি আচমকাই মেয়াদ শেষ হওয়ার এক বছর বাকি থাকতে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় নিয়োগ পাওয়া ডেভিড মালপাস।  ২০১৯ সালের এপ্রিলে তিনি পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। যদিও কী কারণে মেয়াদ শেষের এক বছর আগে সরে দাঁড়াচ্ছেন তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি বিশ্ব ব্যাঙ্কের পদত্যাগী শীর্ষ কর্তা। সূত্রের খবর, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের মনোভাবে খুশি ছিলেন অধিকাংশ দেশের জলবায়ু পরিবর্তন আন্দোলনের কর্মীরা। বর্তমানে যে পদ্ধতিতে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব ব্যাঙ্ক ঋণ দেয় তার পরিবর্তন চেয়েছিলেন মালপাস। বৈশ্বিক উষ্ণায়ন (গ্লোবাল ওয়ার্মিং) নিয়েও বিজ্ঞানীদের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। তাছাড়া বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা শুরু হয়েছে তা কাটাতে কোনও কার্যকরী পদক্ষেপ না করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

মালপাসের জায়গায় বিশ্বব্যাঙ্কের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাকে নিয়োগ করা হবে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক তথা আর্থিক ক্ষেত্রের সঙ্গে দীর্ঘদিন জড়িত অজয় বাঙ্গাকেই বিশ্ব ব্যাঙ্কের শীর্ষ পদের জন্য বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

Published by:

Share Link:

More Releted News:

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

বন্ধ হচ্ছে ইরান যুদ্ধ! দেড় ঘন্টা ধরে ফোনে কথা ট্রাম্প-পুতিনের

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ