ম্যান ইউ’র কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় বার্সার

বার্সার বিরুদ্ধে জয়ের সুবাদে শেষ ষোলোয় পৌঁছে গেল এরিক টেন হাগের ছেলেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়েতে কোন্ও ক্রমে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছিল জাভি হার্নান্দেজের ছেলেরা। কিন্তু প্রতিপক্ষের মাঠে খেলতে এসে হার স্বীকার করে ইউরোপা লিগ থেকে বিদায় নিতে হলো বার্সেলোনাকে। বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউয়ের বিরুদ্ধে প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হলো কাতলানদের। আর বার্সার বিরুদ্ধে জয়ের সুবাদে শেষ ষোলোয় পৌঁছে গেল এরিক টেন হাগের ছেলেরা।

ক্যাম্প ন্যুয়েতে প্রথম লেগে রুদ্ধশ্বাসকর ম্যাচে ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল ম্যাচ। ফলে শেষ ষোলোয় যাওয়ার জন্য এদিন প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েছিল বার্সা ও ম্যান ইউয়ের ছেলেরা। প্রথমার্ধেই নাটকীয়ভাবে পেনাল্টি পেয়ে যায় কাতলানরা। বক্সের মধ্যে আলহেন্দ্রা বালদেকে হালকাভাবে পুশ করেছিলেন ম্যান ইউ ডিফেন্ডার ব্রুনো ফার্নান্দেজ। আর তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি ক্লেঁম তুরপিন। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন পোলিশ তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি।শট প্রায় ঠেকিয়েই দিয়েছিলেন ম্যান ইউ গোলরক্ষক দাভিদ ডি হেয়া। যদিও বল জালে জড়িয়ে যায়।

মরণ বাঁচন ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধের শুরুতেই স্ট্রাইকার ভাউট ভেগার্স্টকে তুলে নিয়ে নামান আন্তোনিওকে। আর তাতেই বদলে যায় রেড ডেভিলদের খেলার ধরন। দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় দলের অধিনায়ক ফার্নান্দেজের কাছ থেকে পাওয়া বল বার্সার জালে গলিয়ে ম্যাচে সমতা ফেরান ফ্রেদ। ৫৯ মিনিটে ফ্রেঙ্কি ডি ইয়ংকে ফাউল করাকে ঘিরে যুদ্ধংদেহী হয়ে ওঠে দুই দলের খেলোয়াড়রা। ইউনাইটেডের ফার্নান্দেজ আর বার্সার সের্হি রবার্তোকে হলুদ কার্ড দেখিয়ে পরিস্থিতি শান্ত করেন রেফারি তুরপিন। ৬৩ মিনিটে জুলস কুন্দের দুর্দান্ত হেড কর্নারের বিনিময়ে ঠেকান ম্যান ইউ গোলরক্ষক দি হেয়া। ৭৩ মিনিটে লুক শ’র বাড়ানো বল পেয়ে রাফিনিয়াকে কাটিয়ে আলেহান্দ্রো গারনাচোর উদ্দেশে বাড়ান ফার্নান্দেজ। গারনাচো পাস বাড়ান  ফ্রেদকে। তিনি বল এগিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা আরেক ব্রাজিলিয়ান আন্তোনিকে। তারপর বাঁ পায়ে নিখুঁত শটে বার্সার জাল কাঁপান আন্তোনিও। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল বার্সা। ইনজুরি টাইমে বার্সাকে প্রায় সমতায় এনেও দিয়েছিলেন ডি ইয়ং। তবে গোললাইনের কাছ থেকে বল ক্লিয়ার করেন রাফায়েল ভারান।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির