ফেমা লঙ্ঘনের দায়ে জয়াল্লুকাসের ৩০৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

সম্প্রতি সংস্থার পাঁচটি কার্যালয়ে হানা দিয়ে তল্লাশি চালিয়েছিল ইডি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের (ফেমা) অভিযোগে দেশের বিখ্যাত গয়না প্রস্তুতকারী সংস্থা জয়াল্লুকাসের ৩০৫ কোটি ৮৪ লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংস্থার পাঁচটি কার্যালয়ে হানার পরে ওই বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে আজ শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। ইডির পদক্ষেপ নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানায়নি দেশের নামী গয়না প্রস্তুতকারী সংস্থা।

দেশ থেকে বিপুল পরিমাণ টাকা হাওয়ালার মাধ্যমে দুবাইতে পাচার করার অভিযোগে জয় আল্লুকাস ভার্গিসের মালিকানাধীন সংস্থার বিশেষ তদন্ত শুরু করেছিল ইডি। ওই তদন্তের কারণে গত মঙ্গলবার আচমকাই শেয়ারবাজার থেকে ২ হাজার ৩০০ কোটি টাকার আইপিও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। যদিও কী কারণে আচমকা ওই সিদ্ধান্ত নেওয়া হলো তা খোলসা করেনি গয়না ব্যবসায়ের সঙ্গে জড়িত সংস্থাটির শীর্ষ আধিকারিকরা।

এদিন ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে জয়াল্লুকাস জুয়েলার্সের ৩৩টি অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজারমূল্য ৮১ কোটি ৫৪ লক্ষ টাকা। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মধ্যে জমি ও ত্রিচূরের শোভা সিটির আবাসিক ভবন রয়েছে। ৫ কোটি ৫৮ লক্ষ টাকা মূল্যের তিনটি ফিক্সড ডিপোজিট, বিভিন্ন অ্যাকাউন্টে থাকা ৯১ লক্ষ ২২ হাজার টাকা ছাড়াও বিভিন্ন সংস্থায় থাকা ২৭১ কোটি ৮১ লক্ষ টাকা মূল্যের শেয়ারও বাজেয়াপ্তের তালিকায় রয়েছে।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া