মালদায় আমের গাছের মুকুল জানান দিচ্ছে ফলন হবে এবার অধিক

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ফলের রাজা বলা হয় আমকে। ফজলি হোক কিংবা হিমসাগর ।বিভিন্ন প্রজাতির আম রয়েছে। সমস্ত প্রজাতির আমের চাহিদা রয়েছে রাজ্য ছড়িয়ে দেশ- বিদেশেও। গোটা ভারতবর্ষে আম পাওয়া গেলেও পশ্চিমবঙ্গে আমের চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। তারমধ্যে প্রায় ৭০ শতাংশ আম(Mango)উৎপাদন হয় কেবলমাত্র মালদাতেই‌(Malda)।

জেলার অর্থনীতির একটা বড় অংশ নির্ভর করে আমের ওপর। এবছর আগাম গাছে দেখা দিয়েছে আমের মুকুল। ফলে জামাইষষ্ঠীতে আম কিনতে আর নাজেহাল হতে হবে না জামাইদের। জামাইষষ্ঠীতেই মিলবে মালদার জগৎবিখ্যাত বিভিন্ন প্রজাতির আম। সাহাপুর(Sahapur) এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, এবছর আবহাওয়া এখনো পর্যন্ত আমের জন্য অনুকূল।

প্রায় সাড়ে ৩১ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। প্রায় চার লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা ভারতবর্ষে যা উৎপাদন হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। তার মধ্যে প্রায় ৭০ শতাংশ আম উৎপাদন হয় মালদাতেই। এবছর আগাম মুকুল দেখা দিয়েছে। ফলে আবহাওয়া অনুকূল থাকলে, জামাইষষ্ঠীতেই আমের স্বাদ নিতে পারবেন জামাইরা। ব্যাপক ফলন আর বাজারে ব্যাপক ফলন আর আমদানি ঘটবে মালদার সুস্বাদু আমের।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মালদা জেলায় শীতের মরশুমে গাঁদা ফুলের চাষ ব্যাপক পরিমাণে হয়। লঙ্কা চাষ ভালো হয় মালদাতে। গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখেন চাষীরা। শাক সবজির বদলে অনেকেই এবার শীতের মরশুমে গাঁদা ফুলের চাষে আগ্রহী হয়ে ওঠেন।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য