ধনী তালিকায় ৩৩ নম্বরে নেমে গেলেন গৌতম আদানি

গত এক মাসে বিশ্বের সেরা ধনী তালিকায় চার নম্বর থেকে এক ধাক্কায় ৩৩ নম্বরে নেমে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মোদি জমানায় ধূমকেতুর মতো উত্থান হয়েছিল গৌতম আদানির। আর হিন্ডেনবার্গের এক রিপোর্টে উল্কার গতিতে নিচে নামছেন। গত এক মাসে বিশ্বের সেরা ধনী তালিকায় চার নম্বর থেকে এক ধাক্কায় ৩৩ নম্বরে নেমে গিয়েছেন। যেভাবে আদানি গোষ্ঠীর সম্পত্তি প্রতিদিন কমছে তাতে মোদি বান্ধব শিল্পপতি কার্যত পথে বসতে চলেছেন বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

শনিবার বাণিজ্য সংক্রান্ত সংবাদমাধ্যম ‘ফোর্বস’ জানিয়েছে, গৌতম আদানির সম্পত্তির পরিমাণ কমতে কমতে ৩৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। আর ওই সম্পত্তির নিরিখে বিশ্বের ধনীর তালিকায় তাঁর স্থান গিয়ে ঠেকেছে ৩৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে। ৩৪ ও ৩৫ নম্বরে থাকা মিরিয়াম অ্যাডেলসন অ্যান্ড ফ্যামিলি এবং জিয়োভান্নি ফেরেইরোর সম্পত্তির পরিমাণ ৩৫ বিলিয়ন ডলার। আগামী সোমবার যদি ভারতীয় শেয়ারবাজারে আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কমে যায় তাহলে ৩৩ নম্বরেও থাকতে পারবেন না গৌতম আদানি।

গত ২৪ জানুয়ারি ‘মোদি বান্ধব’ গৌতম আদানিকে নিয়ে বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ নামে এক মার্কিন সংস্থা। ওই রিপোর্টে বলা হয়, জালিয়াতি ও জোচ্চুরির মাধ্যমে নিজের বিভিন্ন সংস্থার শেয়ারের দাম চড়িয়ে দেখিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। ওই রিপোর্ট প্রকাশের পরে গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দাম চড়চড় করে নিচে নামতে থাকে। টানা এক মাসের বেশি সময় ধরে গৌতম আদানির মালিকাধীন সংস্থাগুলির শেয়ারের দাম কমে চলেছে। হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের আগে আদানি এন্টারপ্রাইজের  কর্ণধারের সম্পত্তির পরিমাণ ১১৬ বিলিয়ন ডলার ছিল। তা কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩ বিলিয়ন ডলারে। অর্থা‍ৎ এক মাসে ৮১ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি খুঁইয়েছেন তিনি।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া