আউসগ্রাম -এ জঙ্গল পোড়ানো চক্রের হদিশ পেল বন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি,আউশগ্রাম: বন বিভাগের পানাগড় রেঞ্জের অন্তর্গত কাঁকসা,বুদবুদ,এবং আউশগ্রাম এলাকার জঙ্গলকে আগুনের হাত থেকে রক্ষা করতে ঘন ঘন জঙ্গলের আশেপাশে জোরদার তল্লাশি শুরু করলো বন দফতরের(Forest Department) কর্মীরা।পাশাপাশি কড়া নজরদারি শুরু করা হয়েছে। গত কয়েকদিনের জোরদার তল্লাশিতে শনিবার পর্যন্ত বেশ কিছু জঙ্গলের আসপাশ থেকে প্রচুর পরিমানে আগুন জ্বালানোর জন্য ব্যবহৃত লাইটার ও দেশলাই উদ্ধার করেছে বন কর্মীরা।

শনিবার সংবাদ মাধ্যমকে জানান পানাগড়ের(Panagar) রেঞ্জার। তিনি জানিয়েছেন, কিছু অসাধু মানুষ জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছে। কি কারণে আগুন লাগাচ্ছে সেটা স্পষ্ট হয় নি। তবে জঙ্গলে আগুন লাগার ফলে জঙ্গলের মূল্যবান গাছ যেমন পুড়ে যাচ্ছে।তেমন ক্ষতি হচ্ছে বন্য প্রাণীর।তাই জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে ব্যানার ,পোস্টার লাগানোর পাশাপাশি গ্রামবাসীদের সচেতন করার কাজ চলছে।এছাড়াও অসাধু ব্যক্তিদের ধরতে জঙ্গল লাগোয়া গ্রামের স্থানীয় মানুষদের সহযোগিতা নেওয়া হচ্ছে।

গ্রামের মানুষেরা বন দফতরকে এই বিষয়ে পূর্ন সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে বলে তিনি জানিয়েছেন। এই আগুন লাগানোর পেছনে পোড়া গাছের কাঠ পাচার চক্রের যোগাযোগ আছে বলে মনে করছে বন দফতর।অন্যদিকে জামুরিয়া আখলপুর ব্রিজের সামনে থেকে পাঁচ জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো জামুরিয়া থানার (Jamuria P.S.)পুলিশ। জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা ।গোপন সূত্রে পুলিশ খবর পেয়ে সেখানে হানা দেয় ।

ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করে। যদিও বেশ কয়েকজন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে যায়। একজনের কাছ থেকে একটি এক রং পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে জামুরিয়া থানার পুলিশ। আজ তাদেরকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন