আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট ডার্বি, প্রথমার্ধ গোলশূন্য

দুই দলে একাধিক সুযোগ পেয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাতে গোনা দর্শক। তা নিয়ে শুরু ইস্ট-মোহন ডার্বির লডাই। শুরু থেকে ইস্টবেঙ্গলকে মোহন শিবির চাপে রাখলে পরে পাল্টা সুবজ মেরুনকে চাপে ফেলে দেয় লাল-হলুদ শিবির। দুই পক্ষই গোল করার সমান সুযোগ পেয়েছিল। কিন্তু কোনও দলই সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে, প্রথম অর্ধ শেষ হয় অমীমাংসিতভাবে।

প্রথমার্ধ্বে লাল হলুদ শিবির একটি ফ্রিকিক পেয়েছিল। কিন্তু মোবাশিরের ফ্রিকিকের নাগাল পেল না ইস্টবেঙ্গলের কোনও ফুটবলার।প্রথমার্ধ্ব শেষ হওয়ার খানিক আগেও লাল হলুদ শিবির গোল করার আরও একটা সুযোগ পেয়ছিল। সেই সুযোগও তারা কাজে লাগাতে ব্যর্থ হয়।

মোবাশিরের পাস পেয়েছিলেন সুহের। কিন্তু গোল করার আগের মুহূর্তে তিনি পা পিছলে পড়ে যান। মোহনবাগানের ডিফেন্ডার বল ক্লিয়ার করে দেয়। প্রথম ৪৫ মিনিটে দুই দলের খেলোয়াড় দেখেছেন হুলদ কার্ড।

তবে ডার্বি ম্যাচের থেকেও যে খবর সকলের নজর কেড়েছে হল খেলা চলছে প্রায় দর্শকশূন্য স্টেডিয়ামে।

লাল-হলুদ শিবিরের প্রথম একাদশ কমলজিৎ, লালচুংনুঙ্গা, ক্লেটন, সুহের, লিমা, মোবাশির, সার্থক, জেরি, নাওরেম, কিরিয়াকু এবং জার্ভিস।

মোহন শিবিরের প্রথম একাদশ বিশাল, স্লাভকো, পেত্রাতোস, বুমোস, মনবীর, শুভাশিস, আশিক, প্রীতম, গায়েগো, মার্টিন্স এবং আশিস।

আইএসএলে মোট পাঁচবার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। পাঁচবার জয়ী হয়েছে সবুজ মেরুন। আর ইস্টবেঙ্গল সাতবারের মধ্যে একবারের জন্য ম্যাচে জয়ী হতে পারেনি। যুবভারতীতে শনিবারের লড়াই তাদের কাছে আত্মমর্যাদার সমান। ডার্বিতে কে জয়ী হয় সে দিকে তাকিয়ে দুই দলের সমর্থকেরা।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির