ইন্দোনেশিয়ায় তেলের ডিপোতে বিধ্বংসী আগুন, নিহত অন্তত ১৭

জখম প্রায় ৫০ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্দোনেশিয়ার (Indonesia) রাজধানী জাকার্তায় (Jakarta) তেলের ডিপোতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা। আগুনের জেরে মৃত্যু হয়েছে কম করে ১৭ জনের। জখম প্রায় ৫০ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাকার্তার সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে জাকার্তার উত্তরাঞ্চলের তানাহ মেরাহ এলাকায় প্লামপ্যাং ফুয়েল স্টোরেজ স্টেশন নামের তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে দুই শিশুসহ অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ৫০ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের পর ২৬০ জন দমকলকর্মীর যুদ্ধকালীন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকা থেকে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যে নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকার পরিচালিত তেল ও গ্যাস কোম্পানি পারতামিনা’র নিয়ন্ত্রণাধীন তেলের ডিপো প্লামপ্যাং থেকে সে দেশের ২৫ শতাংশ তেলের সরবরাহ হয়। সেই তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তেল সরবরাহ নিয়ে প্রশ্ন উঠছে। তবে ইন্দোনেশিয়ার প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, আগুনের পরও দেশে তেলের সরবরাহে কোনো ঘাটতি হবে না।

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি