দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নতুন ঢেউ

করোনার প্রকোপ কমলেও বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জার এই ওয়েভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (Influenza Virus)। এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারা দেশে ইনফ্লুয়েঞ্জার একটি নতুন ঢেউ শুরু হয়েছে, করোনার প্রকোপ কমলেও বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে ইনফ্লুয়েঞ্জার এই ওয়েভ। যদিও ইনফ্লুয়েঞ্জার কারণে মৃত্যু হচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও কম। তবে ইনফ্লুয়েঞ্জার লক্ষ্মণগুলি কোভিড-১৯ এর মতো দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত স্থায়ী হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে যে রোগীদের কোভিড-১৯ এর রিপোর্ট নেগেটিভ আসছে, তাদের রক্তের নমুনা এইচওয়ানএনওয়ান (H1N1) বা সোয়াইন ফ্লু-এর সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারা দেশে প্রচুর সংখ্যক ইনফ্লুয়েঞ্জার কেস রিপোর্ট করা হচ্ছে। যদিও এর ফলে মৃত্যু বা হাসপাতালে ভর্তির মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দু থেকে তিন সপ্তাহ ধরে জ্বর ও অসুস্থতা থাকছে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই বিষয়ে যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এর জাতীয় সহ-সভাপতি ডাঃ সমীরণ পান্ডা জানান, অ্যাডিনোভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মত ভাইরাসগুলি ঋতু পরিবর্তনের কারণে ছড়াচ্ছে। কোভিড ১৯ এবং ইনফ্লুয়েঞ্জার লক্ষ্মণ একইরকম। তবে আরও বিশদে জানার জন্য আমাদের যথাযথভাবে গবেষণার প্রয়োজন।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ