অনুব্রতর জামিনের আবেদন খারিজ, দিল্লি নিয়ে যেতে পারবে ইডি

হাইকোর্টের নির্দেশের পর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে ইডির আর কার্যত কোনও বাধা রইল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শনিবার এই রায় দেয় আদালত। হাইকোর্টের নির্দেশের পর অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে ইডির আর কার্যত কোনও বাধা রইল না। পাশাপাশি কেষ্টকে এক লাখ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত। দিল্লি ও কলকাতা হাইকোর্টে একই ধরনের আবেদন করায় ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এদিন হাইকোর্টে অনুব্রতর আইনজীবী দাবি করেন, ‘প্রোডাকশন ওয়ারেন্ট কার্যকর করবে না বলে দিল্লি হাইকোর্টে মোখিক আশ্বাস দিয়েছিল ইডি’। এরপর বিচারপতি বলেন, ‘দিল্লি হাইকোর্টে একাধিকবার শুনানি হয়েছে, মৌখিক আশ্বাসে ভরসা করলেন কেন?’ বিচারপতি বিবেক চৌধুরী এদিন অনুব্রত মণ্ডলের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘৪ মাস ধরে মামলা চলছে, নির্দেশনামায় ইডি-র আশ্বাস রেকর্ড করা হোক, চাইলেন না কেন?’ বিচারপতি বলেন, ‘এখানে তো প্রতিক্ষেত্রে আপনারা মৌখিক আশ্বাসের প্রতিফলন নির্দেশনামায় চান’।

হাইকোর্টে অনুব্রতর আইনজীবী আরও বলেন, ‘অনুব্রতর উপযুক্ত চিকিৎসার জন্য গতকালও নির্দেশ দিয়েছে নিম্ন আদালত।‘ ‘যেহেতু ১৭ মার্চ দিল্লি হাইকোর্টে মামলার শুনানি রয়েছে, সেই পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হোক’। বিচারপতি বলেন, দিল্লি হাইকোর্টে এই মর্মে আবেদন জানাতে পারতেন। অন্য দিকে, অনুব্রতকে নিশানা করে ইডির আইনজীবী বলেন, ‘অন্য হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে আবেদন করছেন অনুব্রত। তথ্য গোপন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ছুটির দিনে আদালতের সময় নষ্ট করা হয়েছে। একজন আইনজীবী হিসেবে বলব, বড় জরিমানা করা উচিত।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের