পাশের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়া হয়েছে।তাইপাশের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন হিলি(Hili) পলিটেকনিক কলেজের পড়ুয়ারা।
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার তিওড়ে NG৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে, পাশের দাবিতে সোচ্চার ছাত্র-ছাত্রীরা।

রাজ্যের পলিটেকনিকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ফল প্রকাশ হয়েছে। তাতেই অনেক ছাত্রছাত্রী পাশ করতে পারেন নি। অভিযোগ, বোর্ড থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরীক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়া হয়েছে,তাই পাশ করিয়ে দেওয়ার দাবিতে হিলি পলিটেকনিক (Polytecnic)কলেজের পড়ুয়ারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। আধঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চলে। কলেজের প্রিন্সিপাল ছাত্রছাত্রীদের অবরোধ প্রত্যাহার করতে অনুরোধ জানান,কিন্তু চেষ্টা বিফলে যায়।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার(Hili P.S.) পুলিশ।তারপরেই পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন পড়ুয়ারা। কলেজের প্রিন্সিপাল ও পড়ুয়াদের নিয়ে বৈঠক করে পুলিশ। হিলি পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল অনুপম ভৌমিক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!