শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডায়মন্ড হারবারে তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে এবার মাঝরাতে যৌথ অভিযান চালাল সিআইডি ও পুলিশ। সূত্রের খবর,  জমি দখল সংক্রান্ত একটি মামলায় নাম জড়ানোর পরেই তাঁর বাড়িতে এই যৌথ অভিযান। সূত্রের খবর, এই অভিযানে তীব্র চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকায়। তবে অভিযানে বাড়িতে বিধায়ককে পাওয়া যায়নি।

বুধবার গভীর রাতে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় শামিমের বাড়িতে পৌঁছন সিআইডির আধিকারিকেরা। তাঁদের সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার আধিকারিকেরাও। দীর্ঘক্ষণ বাড়ির গেটে ধাক্কা দিয়ে ডাকাডাকি করা হলেও বিধায়কের দেখা মেলেনি। যদিও ঠিক কোন মামলার তদন্তে এই অভিযান, তা নিয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তৃণমূলের আগের সরকারের আমলে ডায়মন্ড হারবারে জমি দখলের একটি ঘটনায় নাম জড়িয়েছিল শামিমের। অভিযোগ, গত বছরের অগস্ট মাসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে একটি সম্পত্তির মালিকানা বদল করানো হয়েছিল। ওই মামলায় অভিযুক্তদের তালিকায় দ্বিতীয় নামটি রয়েছে বিধায়কের। ডায়মন্ড হারবারের এক মহিলার অভিযোগ, তাঁর পরিবারের প্রায় ১.৮৫ একর জমি ভয় দেখিয়ে দখল করা হয়েছে। শামিম ও তাঁর দলবলের বিরুদ্ধে বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

অন্যদিকে, সম্প্রতি সরিষায় তৃণমূলের একটি পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার ঘিরেও বিতর্কে জড়িয়েছিল বিধায়কের নাম। যদিও ওই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে প্রথম থেকে দাবি  করে আসছেন শামিম। টাকা উদ্ধারের ঘটনাকে সাজানো বলেও অভিযোগ করেছিলেন তিনি।  

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের