পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউতে। বস্তি লাগোয়া একটি প্লাস্টিকের গোডাউনে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলিতে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় পরিস্থিতি আরও বিপদজ্জনক হয়ে ওঠে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে ১৪টি ইঞ্জিন কাজে নামে। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে প্রথমে গোডাউন থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখেন বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে স্থানীয়রাও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। গোডাউনের পাশেই রয়েছে ঘনবসতিপূর্ণ বস্তি। ফলে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলিতে। এরই মধ্যে এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আগুনের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে  বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

দমকলকর্মীরা প্রথমেই ঘরের ভিতরে আটকে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। এখনও পর্যন্ত বড়সড় প্রাণহানির কোনও খবর মেলেনি। দমকল সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে বিভিন্ন জায়গায় এখনও আগুনের ছোট ছোট উৎস বা পকেট ফায়ার রয়েছে। সেগুলি সম্পূর্ণ নেভানোর কাজ চলছে। গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান। কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে পুলিশ ও দমকল বিভাগ।

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!